হাসান আহমেদ, নারায়ণগঞ্জ : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার বার্ষিক সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকাল ৩ টায় সিদ্বিরগঞ্জ চিটাগাংরোড (ডাচ্ বাংলা ব্যাংকের বিপরীত পার্শ্বে) গ্রীণ গার্ডেন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে।
বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইমরান হোসাইন নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ বক্তব্য রাখবেন- শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং অংঘ সংগঠন এর নগর ও থানা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মেলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান।
নগর সম্মেলন কে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন নগর শাখা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন, থানায় থানায় প্রস্তুতি মিটিং, নগরীর গুরুত্বপূর্ণ দেয়ালে দেয়াল লিখন এবং টি-শার্ট বানানো সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।




















