বাংলাদেশ সকাল
শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আগামী সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে : দুলু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু॥ বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি নেতা-কর্মীরা বাাঁশ ঝারের নিচে গিয়ে, ধানের জমির মধ্যে পালিয়ে থেকেছে। আগামী সংসদ নির্বাচন ওই ধরনের নির্বাচন আর বাংলাদেশের মাটিতে হবে না। আগামী দিনে গুন্ডাবাহিনী দিয়ে বিএনপি নেতা-কর্মীদের তাড়াবেন ওই ভোট হবে না। আগামী সংসদ নির্বাচন হবে তত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধিনে । যে নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ গ্রহণ করতে পারবে। যে নির্বাচনে এ দেশের মানুষ তার নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্ভয়ে ধানের শিষে ভোট দিতে পারবে সেই ভোট হবে। আগামী নির্বাচন শেখ হাসিনা বা এই সরকারের অধিনে আগামী দিনে কোন নির্বাচন হবে না, হবে না, হবে না। শুক্রবার নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দোয়া ও আলোচনার মধ্য দিয়ে নাটোরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ,জেলা মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, বিএনপি নেতা সাইফুল ইসলাম আত্তাব, বাবুল চৌধুরী ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও নাটোরের গুরুদাসপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র বর্তমান বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর নেতৃত্বে তার বাগান বাড়িতে শুক্রবার বাদ আসর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের চিহ্নিত প্রতারক দেলোয়ার গাজীপুর থেকে গ্রেফতার

তাহিরপুরে বিএনপি’র অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

গাজীপুরে সরকারের পতনে বিএনপির আনন্দ মিছিল

হাসপাতালের সেবার মান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকল্পে না’গঞ্জ ডিসির মতবিনিময়

বেনাপোল রেললাইনের অবৈধ স্থাপনা ও বস্তি ঘর উচ্ছেদ; নতুন রেললাইনের কাজ শুরু 

রাণীশংকৈলে হাঁস খেলা দেখতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু 

কোটচাঁদপুরে দিগন্তবাণী পত্রিকার পাঠক সমাবেশ অনুষ্ঠিত

বেনাপোলে সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের দূর্ণীতির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

গাজীপুরের বড়বাড়ি এলাকায় ১২ বছরে ৭২ লক্ষ টাকার লোভনীয় অফারে চলছে এমজি বাজার

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায়দেরকে শীতবস্ত্র বিতরন