বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আটাব’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব)’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ২০২৪,মঙ্গলবার, সন্ধ্যায় নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের ভাইস কনসাল আসিফ আহমেদ। খবর বাপসনিউজ।

অনুষ্ঠানের শুরুতেই সকলকে স্বাগত জানিয়ে মঞ্চে ডেকে আনেন উদযাপন কমিটির আহ্বায়ক শামসুদ্দিন বসির ও সদস্য সচিব শ্যামল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোশারফ হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর অভিষেকের মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেবিবিএ’র প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ার, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ামান, প্রধান নির্বাচন কমিশনার মো: এম রহমান, নির্বাচন কমিশনার জাফর ফেরদৌস, মোহাম্মদ আলী চৌধুধী প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সংগঠনকে গতিশীল করতে আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো। সভাপতি তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ট্রাভেল্স ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে আরো বেশী উন্নত সেবা প্রদান করতেই আমরা একত্রিত হয়েছি। ২০১৭ সাল থেকে আমাদের অগ্রযাত্রার সুভ সূচনা। সভাপতি জোর দিয়ে বলেন, আটাবই একমাত্র সংগঠন, যেখান থেকে টিকেট কিনলে কোন প্রকার হয়রানির শিকার হবার সম্ভাবনা নেই। তাই সকলকে বলবো, আটাব সদস্যদের কাছ থেকে টিকেট কিনুন এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন। গ্রাহকদের কোন ধরণের অভিযোগ থাকলে, আটাব’র কাছে জানানোর অনুরোধ জানাচ্ছি, আমরা সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, আব্দুল খালেন, নজরুল ইসলাম, আলী আকবর বাপ্পী, এম এম মাইনউদ্দিন পিন্টু, এমডি ফরহাদ উদ্দিন, জাকির হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল, সামসুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার শেখ খালেদ, এনাম চৌধুরী, সাইফুদ্দিন খান স্বপনসহ কমিউনিটির নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহাবুব ও সজিব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় জমিজমা সংক্রান্ত ঘটনায় আহত দুই 

আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপি-জামায়াতের কত জ্বালারে জ্বালা- ওবায়দুল কাদের

পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের ফোন নাম্বার ও ফেসবুক আইডি ক্লোন

শার্শার কায়বা থেকে ৩টি হাতবোমা উদ্ধার

শেরপুরে মহারশি নদীর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে : নাজমুল আহসান

দেবহাটা উপজেলা মডেল মসজিদ পরিদর্শনে জেলা প্রশাসক

কালীগঞ্জে সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে প্রমাণ করবো : এমপি রতন।

জেলা বিএনপি নেতা ডিশ বাবু কর্তৃক ঝিকরগাছা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কালামকে হুমকি