বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আত্মগোপনে থাকা শার্শার গ্রাম পুলিশ মিলনকে পাবনা থেকে উদ্ধার করেছে পিবিআই যশোর 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

যশোর অফিস : আত্মগোপনে থাকা গ্রাম পুলিশকে পিবিআই যশোরের সহায়তায় পাবনা থেকে উদ্ধার হয়েছে। পিবিআই যশোর আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পিবিআই যশোর সুত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ২০২৩ ইং যশোর জেলার শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ মিলন হোসেন (৩৫), পিং-মৃত শহর আলী, সাং-কাশিপুর, থানা- শার্শা, জেলা-যশোর কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে চলে যায় এবং পরিবারের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে গত-১৪/১১/২০২৩ খ্রিঃ তার ব্যক্তিগত ইমো নম্বর হতে অপর গ্রাম পুলিশ শরিফুল ইসলামকে অজ্ঞাত স্থানে (হাসপাতালের বেডে) গুরুতর অসুস্থ অবস্থায় শুয়ে থাকার ছবি পাঠায়। তখন শরিফুল ইসলাম সহ পরিবারের লোকজন তার সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে মিলন হোসেনের দ্বিতীয় স্ত্রী মুসলিমা তার স্বামীর ইমোতে পাঠানোর ছবি নিয়ে পিবিআই অফিসে এসে তার নিখোঁজ স্বামীকে উদ্ধারের জন্য পুলিশ সুপার, পিবিআই, যশোর বরাবরে আবেদন করলে পিবিআই যশোর জেলা বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য এসআই(নিঃ) ডি এম নুরজামাল হোসেন দায়িত্ব অর্পণ করেন। অনুসন্ধানের একপর্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম মিলনের অবস্থান সম্পর্কে অবগত হয়ে তার পরিবারকে জানায়। এরপর ভিকটিমের পরিবারের লোকজন গত-২০/১১/২০২৩ খ্রিঃ পাবনা থেকে উদ্ধার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রাম পুলিশ মোঃ মিলন হোসেন ব্যক্তিগত জীবনে তিনটি বিবাহ করেন। ১ম স্ত্রী সালমা ও ৩য় স্ত্রী লাবনীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। বর্তমানে সে ২য় স্ত্রী মুসলিমার সাথে সংসার করছে তাদের ০১টি কন্যা সন্তান রাইছা(০৪) আছে। ঘটনার দিন গত ০৮/১১/২০২৩ খ্রিঃ মিলন হোসেন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়ে আত্মগোপনে ছিল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে আলোর মিছিল অনুষ্ঠিত 

নৌ বাহিনীর বিশেষ অভিযানে তালতলীতে দুই মাদক কারবারি আটক 

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারি

জগন্নাথপুরের চিলাউড়া বাজারে নৌকার সমর্থনে নির্বাচনী জনসভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

গাজীপুর মহাসড়কে ৫৫ ঘন্টা অবরোধ, কিছুক্ষণ যানচলাচলের পর ফের অবরোধ

রাণীশংকৈলে নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

দীর্ঘ মাস বন্ধ থাকার পর নারায়ণগঞ্জ  আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হচ্ছে রোববার 

গুরুদাসপুরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুলের বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ 

মহাসড়কে খানাখন্দ, যানবাহন চলাচলে ভোগান্তি 

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ