বাংলাদেশ সকাল
বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আত্রাই গুড়নই সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

 

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার গুড়নই সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সভাপতির বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিযোগ বাণিজ্য ,অনিয়ম, দূনীর্তি ও প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানে স্বেচারিতা করে ৪টি পদে নিয়োগের নামে প্রায় ৫০ লাখ টাকার নিয়োগ এবং চাকরি দেওয়ার নামে বিপুল পরিমান টাকা নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় চাকরি প্রত্যার্শী ভূক্তভোগীদের নানা রকম হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় চাকরি প্রত্যার্শী ভূক্তভোগিদের হয়রানি করারও অভিযোগ উঠেছে সভাপতির ও ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রেও সরেজমিনে গিয়ে জানা যায়, গত জুন মাসের ২৪ তারিখে শনিবার অধ্যক্ষ ,উপ-অধ্যক্ষ , কম্পিউটার ল্যাবঃ এবং পরিচ্ছন্নতা কর্মী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই চারটি পদে ৩৪ জন অংশ গ্রহন করেন। যে চারজন নিয়োগ পেয়েছেন তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকার নিয়োগ বানিজ্য করেছে বলেল অভিযোগ উঠেছে। স্থানীয় গুড়নই সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির ছাত্র অবিভাবক সদস্য মোস্তফা কামাল বলেন, মাদ্রাসার নিয়োগ বিষয়ে ভার প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ও সভাপতি মোঃ বেদারুল ইসলাম পরিচালনা কমিটির সাথে কোন আলোচনা করেন নাই। ভার প্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি সাহেব অতি গোপনে যোগসাজসে এ নিয়োগ সম্পন্ন করেন। টাকা পয়সা লেনদেন বিয়য়ে আমরা কিছু জানি না।

গুড়নই গ্রামের কম্পিউটার ল্যাবঃপদে একজন প্রার্থীর অবিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার মেয়েকে ওই পদে চাকরি দেওয়ার কথা বলে ১ লাখ ৫০ হাজার টাকা সভাপতি বেদারুল ইসলাম গ্রহন করে তা পরে ফেরত প্রদান করে বেশি টাকার বিনিময়ে আরিফুল ইসলামকে নিয়োগ পত্র দেয়া হয়েছে। ভূক্তভোগীপরিচ্ছন্নতা কর্মীর বিধবা মাতা বলেন এই মাদ্রাসায় আমার স্বামী পিয়নের চাকরি করতেন তিনি মৃত্যু বরণ করেছেন তবুও আমার মেয়ের চাকরির জন্য বোর্ড খরচ বাবদ ৮০/ ৯০ হাজার টাকা নিয়েছেন সভাপতি ও ভার প্রাপ্ত অধ্যক্ষ। স্থানীয়বাসিন্দার মেঃ সাইফুল ইসলাম, সাহাদতহোসে, আরমান বিশ্বাস, বলেন, এই মাদ্রাসার নিয়োগ বাণিজ্য হয়েছে যাহা ইতি পূর্বে কোনদিন হয় নাই। আমরা হতবাক হয়েছি। শুধু নিয়োগ বানিজ্য দিয়ে ক্ষান্ত হন নাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি সাহেব মাদ্রাসার বাউন্ডারির মধ্যে বাঁশ ঝাড়ের বাঁশ গুলো গোপনে ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলোচনা ছাড়াই বিক্রি করে বিক্রয় কৃত টাকা গুলো র্আত্নসাৎ করেছেন।

এ বিষয়ে মাদ্রাসার সভাপতিকে খোঁজ করে পাওয়া যায় নাই।তার বাসায় গিয়ে দেখা যায় গেটে তালা ঝুলানো আছে। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিককে বলেন , আমি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নই। অভিযোগ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব বলেন, আমি নিয়োগ বিষয়ে যাহা করেছি তাহা সভাপতি সাহেবের সাথে ও তার নিদ্দেশে এবং পরমর্শে নিয়োগ প্রক্রিয়া মাফিক করেছি। আমার বিরুদ্ধে অভিযোগ গুলো সঠিক নয় ও সত্য নয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জানতে চাইলে অফিস কর্তৃপক্ষ বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদলী হওয়ার কারনে আমরা কিছু বলতে পারবো না। এ বিষয়টি নিয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস বলেন,এই নিয়োগ পরীক্ষার সাথে ইউএনও হিসেবে আমি যুক্ত নই।এটা শিক্ষা বিভাগের বিষয়।

গুড়নই সিনিয়র মাদ্রাসার নিয়োগ নিয়ে পরিচালনা কমিটির সদস্যদের মাঝে চরম ক্ষোভ এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আট দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা উদ্বোধন 

প্রধানমন্ত্রীর চিলাহাটি এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন

প্রি-কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন

রাণীশংকৈলে নবম শ্রেণীর ছাত্র কুলিক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ 

শেরপুরে পঞ্চমশ্রেণি পড়ুয়া কিশোরীকে গণধর্ষণ

ডিমলায় পুলিশের অভিযানে গাজাঁ সহ গ্রেফতার ২

সিকিমে সন্ধানকৃত ৩২০টি হিমবাহ হ্রদের ১৪টি বিপজ্জনক

বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও কর্মদক্ষতায় না’গঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ইতিহাস হয়ে থাকবেন

নাটোরে জেলা ইজতেমায় মুসল্লির ঢল

শিবপুরে প্রবাসী ওয়েলফেয়ার সেন্টারের রেইজ প্রকল্প অবহিত করণ সেমিনার অনুষ্ঠিত