বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আদালতের আদেশ অমান্য করে আত্রাই দাঁড়িয়াগাথীতে স্থাপনা নির্মাণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ: আদালতের আদেশ অমান্য করে আত্রাই উপজেলার দাঁড়িয়াগাথীতে নালিশী সম্পত্তির উপর স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী মোঃ এছাহাক আলী মন্ডল গত ত্রিশ আগষ্ট আত্রাই থানায় অভিযোগ দিলে ঘটনার স্থলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে কাজ বন্ধ করে দেয় বলে জানা গেছে। বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের মোঃ এছাহক আলী মন্ডল,এওয়াজকৃত সম্পত্তি নিয়ে নওগাঁ নিন্ম আদালতে রায়কে উপেক্ষা করে বিবাদী উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের মোঃ আক্কাস আলী মন্ডল,আহাদ আলী মন্ডল উভয়ের পিতা মৃত আকবর আলী মন্‌ডল, মোঃ আনোয়ার হোসেন মন্ডল,পিতামৃতশখিমুদ্দিন,মোঃ ফেরদৌস আলী মন্ডল, পিতা মোঃ আশরাফুল ইসলাম,মোঃ ইউনুছ আলী মন্ডল পিতা মৃত নিয়ামতুল্লাহ সব সাং দাঁড়িয়াগাথী, উপজেলা আত্রা্‌ই,জেলা নওগাঁ (বিাদী গং) নিম্ন আদালতের রায় অমান্য করে বাদীর নালিশী সম্পত্তির উপর স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন এতে বাদী বাধা দিতে গেলে বিবাদী গন তার বাঁধা উপেক্ষা করে তাঁর উপর চড়াও হয়ে মারপিট শুরু করে । তাকে পরিবার সদস্যরা উদ্ধার করতে গেলে বিবাদীগন মারধর করে আহত করে ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। আদালতের রায় থাকা স্বত্তেও বিবাদী মোঃ এছাহক মন্ডলের পক্ষে আদেশ অমাণ্য করে জনৈক মোঃ আক্কাষ আলী মন্ডলগং ওই স্থানে পাকা স্থাপনার কাজ করায় থানায় অভিযোগ দেয়া হয়। অভিযোগ পেয়ে আত্রাই থানা তাৎক্ষনিক দ্রুত ব্যবস্থা নিয়ে কাজবন্ধ করে দিয়ে আদালতের রায় বাস্তবায়ন করে। কিন্তু থানা কর্তৃপক্ষ ঘটনার স্থল ত্যাগ করার দুই দিন পর থেকে বিবাদী গন পুনরায় কাজ শুরু করেন। এমত অবস্থায় বাদী মোঃ এছাহক মন্ডল ও তার পরিবার নিরাপত্তাহীতায় ভূগছেন।

এবিষয়ে বিবাধী মোঃ আক্কাষ আলী মন্ডল বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন, আমি প্রকৃত খতিয়ানের মালিক বকুল গং এর নিকট থেকে কবলা দলিল মূলে ক্রয় সূত্রে খাজনা,খারিজ করে ভোগ দখল করছি। আর বাদী মোঃ এছাহক মন্ডল মৌখিক এওয়াজ মূলে খতিয়ানের অন্য অংশিদারের নিকট থেকে মৌখিক এওয়াজবদল মূলে ভোগ দখল করে আসছিল। এবিষয়ে একাধীক বার স্থানীয় ইউপি পরিষদে উভয় পক্ষের বসার কথা থাকলেও এছাহক মন্ডল হাজির হন নাই। এছাহক মন্ডল নিন্ম আদালত একটি মামলা করেন সেই সূত্রে নিম্ম আদালত মোঃ এছাহকের পক্ষে রায় প্রদান করেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উচ্চ আদালতে মামলাটি পূন বিবেচনার্থে দাখিল করি এবং উচ্চ আদালত নিন্ম আদালতের রায় স্থগিত করেন।আমার বিরুদ্ধে মারধর এর অভিযোগ সত্য নহে এবং প্রাণ নাশের হুমকি আদো সত্য নহে। আপনারা সাংবাদিক সমাজের দর্পন সঠিক তথ্য তোলে ধরবেন ন্যায় বিচারের স্বার্থে । আমি আমার সকলকাগজপত্র দেখাইলাম।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনর্চাজ মোঃ তারেক সরকার জানান, মোঃ এছাহক আলী মন্ডলের অভিযোগ ও আদালতের আদেশ নামা পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করে কাজ বন্ধ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ আটক দুই 

ইসলামাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে সবকিছু পুড়ে চার পরিবার নিঃস্ব 

সীতাকুণ্ডে হিউম্যান প্যাপিলুমা (HPV) ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন 

‘উদ্যোক্তার অপমৃত্যু ঘটতে দেওয়া যাবে না’ ইপসা’র প্রধান নির্বাহী আরিফুর রহমান

প্রধানমন্ত্রীর নামের কলেজ জেলায় খ্যাতি অর্জন !

বাল্য বিবাহ বন্ধে যুব সংগঠন এবং সিএসও নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ স্থাপন সভা 

জামালপুরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিকরগাছার রেজা নুর 

রংপুর-১ আসনে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল-১, স্থগিত-৪ প্রাার্থীর

এদেশে যদি সত্যিকারের সংস্কার করে থাকে, সে হচ্ছে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান