বাংলাদেশ সকাল
বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী মাঝপাড়ার মৃত কদর আলীর পুত্র লন্ডন প্রবাসী শাহ মোহাম্মদ রেজুয়ান আহমদ,শাহ মোঃ জাহাঙ্গীর আলম গেদাবুল ও তাদের ভাই মোঃ ছায়েদ আলীর ক্রয়কৃত ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে এলাকার প্রভাবশালী পাটলী কোনা পাড়ার বাসিন্দা আকিকুর রহমান

এ ব্যাপারে জমির মালিক ভুক্তভোগী প্রবাসীদের পক্ষে তাদের ভাই মোঃ ছায়েদ আলী ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৪ ধারার বিধান মতে আকিকুর রহমান কোরশীকে অভিযুক্ত করে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে নিষেধাজ্ঞা দায়ের মামলা করেন যার নং ২৫৬/২৪।এমনকি এই বিষয় অভিযুক্ত আকিকুর রহমান বিরুদ্ধে সুনামগঞ্জের আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর আদালতে একটা সি.আর মামলা চলমান রয়েছে। যার মামলা নং -৮৭/২০২৪ ইং আদালতের নিষেধাজ্ঞা আদেশ বলা হয়েছে দরখাস্তকারী মোঃ ছায়েদ আলী ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারামতে আকিকুর রহমান বিরুদ্ধে একখানা আবেদন করেন। বিজ্ঞ কৌশুলীর বক্তব্যে বলেন যে, নালিশী জমি দরখাস্তকারীর দখলে রয়েছে এবং নালিশী জমির সকল ডকুমেন্ট আছে। আকিকুর রহমান জোরপূর্বক নালিশী জমি দখল করতে চেষ্টা চালাচ্ছে। এতে শান্তিভঙ্গের আশংকা বিদ্যমান থাকার কারনে অফিসার ইনচার্জ, জগন্নাথপুর থানা কে বিরোধীয় জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ করার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী শাহ মোহাম্মদ রেজুয়ান আহমদ জানান- আমরা প্রবাসে থেকে এই জমি ক্রয় করে ভোগদখল করছি। কিন্তু কিছুদিন যাবৎ আমাদের জমিতে এসে একই এলাকার আকিকুর রহমান হাল চাষ করে দখলের চেষ্টা করলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমার ভাই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছে। মামলার বাদী মোঃ ছায়েদ আলী জানান, আকিকুর রহমান কোরশী আমাদের মালিকানা ভূমি দখলে নিতে আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আদালত থেকে ১৪৪ ধারায় বিবাদীকে নোটিশ দেওয়ার পরও আইন অমান্য করে অবৈধভাবে আমাদের জমি জবর দখলের চেষ্টা করছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আমি আকিকুর রহমান এর নামে থানায় অভিযোগ করছি। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার ভোগছি। তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

এই ব্যাপারে একই এলাকার বাসিন্দা শাহ আমির আলী বলেন, এই জায়গার মুল মালিক ফজলুর রহমান তারা আমাকে পাওয়ার অটনি দেওয়াতে আমি আমাদের গ্রামের লন্ডন প্রবাসী শাহ মোহাম্মদ রেজুয়ান আহমদ দুলালের গংদের নিকট বিক্রি করি। এই জমি তাদের দখলে থাকা অবস্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এলাকার প্রভাবশালী আকিকুর রহমান বিরোধীয় জমিতে হাল চাষ করাসহ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে খালে অবৈধ স্থাপনা তৈরীর সংবাদ সংগ্রহে সাংবাদিককে বাঁধা!

ঝিনাইদহে যুবলীগ নেতা নয়নকে হত্যা চেষ্টার আসামী আটকের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

বিএমএসএস’র যুগ্ম মহাসচিব মাসুদ হোসেন খান সহ মাদারীপুরের ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা; প্রত্যাহার নাহলে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক

রামগড়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

পাইকগাছায় মসজিদের ছাদ থেকে অস্ত্র-গুলি সহ জিহাদী বই উদ্ধার 

আবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শবনম ফারিয়া 

জগন্নাথপুরে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী  

ঈদগাঁওতে  কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

রতন সরকারের মৃত্যুতে গঙ্গাচড়া উপজেলা মডেল প্রেসক্লাব এর শোক প্রকাশ

জঙ্গল সলিমপু’রে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ১