বাংলাদেশ সকাল
শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখা’র কমিটি গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী শাখা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) মুনলিট কিন্ডারগার্টেন এ্যান্ড হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।

মুনলিট কিন্ডারগার্টেন এ্যান্ড হাই স্কুলের পরিচালক ডাঃ মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও ওরিয়েন্ট কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল খালেক, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী হিরু, স্যার আব্দুস মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক শরিফুল আলম, লিটলবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক রিয়াজুল করিম, মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীন, সেলিম রেজা আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক সেলিম রেজা প্রমূখ।

সভা পরিচালনা করেন, অক্সফোর্ড চাইল্ড একাডেমীর পরিচালক মোঃ আবুল কালাম আজাদ সাঈদ। এ সময় ঈশ্বরদীর বিভিন্ন কিন্ডারগার্টেনের ৪১ জন পরিচালক ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্যার আব্দুস সাত্তার মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অক্সফোর্ড চাইল্ড একাডেমীর পরিচালক আবুল কালাম আজাদ সাঈদ। এছাড়াও সহ-সভাপতি লিটল বার্ড কিন্ডারগার্টেনের পরিচালক রিয়াজুল করিম, সহ-সাধারণ সম্পাদক মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীন, সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক বিএমকেএস কিন্ডারগার্টেনের আবু শামা, অর্থ বিষয়ক সম্পাদক বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক শাহিন হোসেন, পরীক্ষা বিষয়ক সম্পাদক মুনলিট কিন্ডারগার্টেন এ্যান্ড হাই স্কুলের আফসার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়নগর কিন্ডার গার্টেনের পরিচালক গোলম আজম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ব্লুবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক ইয়াসমিন আক্তার এনা, সমাজ কল্যাণ সম্পাদক ফরিদপুর কিন্ডারগার্টেনের পরিচালক আশিক মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক গ্রীণ জুয়েলস কিন্ডারগার্টেনের নওরোজ লিটন, দপ্তর সম্পাদক সোনামনি কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুস সাত্তার।

নির্বাহী সদস্য হয়েছেন,আজিজ মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক জামিলা জাহান, আন খান ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহজাহান আলী সন্টু, সোনার বাংলা মডেল স্কুলের পরিচালক তোফায়েল আহমেদ তুফান, রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক এনামুল হক, আবুল হাসেম বিদ্যা নিকেতনের পরিচালক শফিকুল ইসলাম।

একই সময় ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা, আতিয়া ফেরদৌস কাকলী, উপদেষ্টা, মুনলিট কিন্ডারগার্টেন এ্যান্ড হাই স্কুলের পরিচালক ডাঃ মোঃ জাহিদুর রহমান, গ্রীণ জুয়েলস্ কিন্ডারগার্টেনের পরিচালক মোহসীনা আক্তার, ওরিয়েন্ট কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল খালেক, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী হিরু, সানফ্লাওয়ার প্রিপারেটরী স্কুলের পরিচালক মোঃ এনামুল হক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত