বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আন্তর্জাতিক প্রতারক যশোরের নাজমুস সাকিব অপু দেশ-বিদেশে প্রতারণা করে কয়েক কোটি টাকা নিয়ে উধাও 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

 

যশোর অফিস: আন্তর্জাতিক প্রতারক যশোরের নাজমুস সাকিব অপু দেশ-বিদেশে প্রতারণা করে কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। প্রতারক নাজমুস সাকিব অপু যশোরের বাঘারপাড়া উপজেলার খুরদা বোন গ্রামের কহিনূর হোসেনের পুত্র।

প্রতারক যশোরের নাজমুস সাকিব অপু বিভিন্ন্য সময়ে নিজেকে বড় ব্যবসায়ী, কখনও বাংলাদেশে অবৈধ বিটকয়েন ব্যবসা, কখনো জমি বিক্রি করার কথা বলে হাতিয়ে নিয়েছেন সরল সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা।

নাজমুস সাকিব অপুর প্রতারণার আশ্রয় নিয়ে গ্রামের অসহায় সহজ সরল মানুষকে জমির ভুয়া কাগজপাতি দেখিয়ে জমি বিক্রি করার কথা বলে হাতিয়ে নিয়েছে টাকা। আবার ফেসবুক আইডি থেকে মোটা অংকের অর্থ দেওয়ার কথা স্কুল কলেজ পড়ুয়াদের বিট কয়েনের ব্যবসার ফাঁদ ফেলে হাতিয়ে নিয়েছে অর্থ। এই প্রতারকের রয়েছে ১০ থেকে ১৫ টা ফেসবুক আইডি।

তার প্রতারণায় প্রতারিত হয়ে স্কুল কলেজ পড়ুয়ারা বাড়ি থেকে গরু, ছাগল বিক্রি ও  গচ্ছিত টাকা এনে নাজমুস সাকিব অপুকে প্রদান করে সর্বস্ব হারিয়েছে

এ বিষয়ে নাজমুস সাকিবের পিতা কোহিনুর হোসেনের কাছে তার ছেলের তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একজন মাদ্রাসার শিক্ষক, আমার শিক্ষাকতা জীবনের আর ৩ বছর বাকি আছে।’

তিনি আরও জানান, তার নিজ বসত বাড়ি বিক্রি করে দিয়েছেন তার ছেলের কথা অনুযায়ী।

জানা যায় চাকরি থেকে অবসরে যাওয়ার অপেক্ষায় তিনি সেখানে আছেন। তিনি আরো বলেন, ৫/৬ বছর তার ছেলের সাথে কোন যোগাযোগ নাই, তার ছেলে কোথায় আছে তিনি বলতে পারেন না কিন্তু তার ছেলের প্রতারণার শিকার তার নিজের বোন।

নাজমুস সাকিব অপুর পিতা কোহিনুর হোসেনের বোনের কাছ থেকে নাজমুস সাকিব অপু জমি কিনবে বলে বায়না করে তাদের জমির পুরো টাকা না দিয়ে তাদের দিয়ে ব্যাংক থেকে মোটা অংকের লোন তুলিয়ে লাপাত্তা হয়ে যান নাজমুস সাকিব অপু। ওই জমির ভুয়া কাগজপত্র বানিয়ে যশোর নংগর পুর গ্রাম লেবুতলা ইউনিয়নের বাসিন্দা মোঃ আশিকুর রহমান, পিতা মোঃ আব্দুস সামাদ মোঃ আশিকুর রহমানের কাছ থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৯ লক্ষ ৯৫ হাজার টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করে দেবে বলে আশ্বস্ত করে এই প্রতারক নাজমুস সাকিব অপু।

আশিকুর রহমানকে জমি রেজিস্ট্রি করার জন্য, যে সকল কাগজ পত্র দরকার সে সমস্ত কাগজপত্র জোগাড় করে, যেদিন রেজিস্ট্রি অফিসে আসার কথা ছিল মোঃ আশিকুর রহমানের কাছ থেকে ৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ২১শতক জমি লিখে দেওয়ার জন্য সেদিন থেকেই লাপাত্তা হয়ে যান প্রতারক নাজমুস সাকিব অপু।

প্রতারক নাজমুস সাকিব অপুর চাচা মোঃ কামাল হোসেন এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলে, হ্যাঁ আমার ভাইপো এই সমস্ত প্রতারণা, চিটার, বাটপারি করে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে দীর্ঘদিন ধরে। যার কারণে আমরা গ্রামে মুখ দেখাতে পারতেছি না বিভিন্ন সময় তার প্রতারণার শিকার ও ভুক্ত ভুগিরা প্রতিনিয়ত এসে আমাদের কাছে অভিযোগ করতেছে। তার চাচা আরো বলেন, তিনি আরো শুনতে পারছেন দুবাই থেকে কয়েকজন বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন বর্তমানে বাংলাদেশে তার নিজ গ্রামে প্রতারক নাজমুল সাকিব অপুর স্ত্রী ও সন্তান ছিল কিছুদিন ধরে তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না।

নাজমুস সাকিব অপুর চাচা কামাল হোসেন আরো জানান, লোকের মুখে শুনতে পারছেন সে আরো একটা বিবাহ করেছেন এবং তিনি আরো জানান বিভিন্ন গণমাধ্যমে তার ভাইপো নাজমুস সাকিব অপুর এই প্রতারণার নিউজ প্রচারিত হচ্ছে কিন্তু প্রশাসন তার কোন কিছুই করতে পারছে না। তিনি আরো জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন দ্রুত আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তি প্রদান করা হোক ।

যশোর খাজুরা কলেজের পাশে একজন মোদী দোকানদার ও রেহাই পায়নি প্রতারক নাজমুস সাকিব অপুর কাছ থেকে। রতন লস্কর পিতা মাজের লস্কর মূলত রতন লস্করের দোকানে নাজমুস সাকিবের যাতায়াত ছিল অনেকদিন যাবত। সরলতার সুযোগ নিয়ে রতন লস্করের কাছ থেকেও হাতিয়ে নিয়েছে প্রায় ৪/৫ লাক্ষ টাকা। নাজমুস সাকিব এর প্রতারণায় এখন নিঃস্ব হয়ে পড়েছে মুদি দোকানদার রতন লস্কর।

প্রতারক নাজমুস সাকিব অপুর প্রতারণার শিকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র রয়েল বলেন, আমার কাছ থেকে ১৭ হাজার টাকা এবং ২০ হাজার টাকা মূল্যের ৭ থেকে ৮ টা ফেসবুক আইডি থেকে নাজমুস সাকিব অপু নিয়েছে। আমাকে মোটা অংকের লভ্যাংশ দেবে বলে আমার কাছ থেকে নগদ অর্থ ও নিয়ে গেছে । লাভের আশায় আমি আমার পরিবার-পরিজনদের কাছ থেকে টাকা এনে নাজমুস সাকিব অপুকে টাকাও দিয়েছি। বর্তমানে আমার ফ্যামিলি আমাকে অনেক চাপ সৃষ্টি করছে। রয়েল আরও জানাই নাজমুস সাকিব অপুর প্রতারণার কারণে আমি ঠিকমত লেখাপড়াও করতে পারছি না।

সামাজিক গণমাধ্যমে জানা যায়, বাংলাদেশ থেকে পালিয়ে আরব আমিরাতে সারজাই অবস্থান করেন, স্বপ্ন দেখান প্রবাসীদের, অল্প মুনাফায় অধিক লাভের আশা। নাজমুস সাকিব অপুর উদ্দেশ্য ছিল প্রবাসীদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে আরব আমিরাতে তিনি একটা বিবাহ করেন তার স্ত্রীর নাম (নাথানাংথং ) ২১ ডিসেম্বর আরব আমিরাত থেকে ৪২ হাজার দিরহাম অর্থ বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেয় যার বাংলা টাকা ২ কোটি ১৮ লাখ টাকা।

বর্তমানে প্রতারক নাজমুস সাকিব অপু আরব আমিরাত থেকেও পলাতক তার চাচা কামাল হোসেন বলেন বর্তমানে তিনি জানতে পেরেছেন অস্ট্রেলিয়ায় আছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ