বাংলাদেশ সকাল
শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আবুধাবির এলেক্ট্রাতে দেশীয় প্রতিষ্ঠান উদ্বোধন করলেন এমপি সনি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

 

মোহাম্মদ আরমান চৌধুরী, আরব আমিরাত প্রতিনিধি : আবুধাবির ইলেক্ট্রা স্ট্রীটে যাত্রা শুরু করেছে দেশীয় শাক সবজি, মাছ মাংস ও খাদ্য পণ্যের প্রতিষ্ঠান ‘দরবার বাকালা’।

গত বুধবার ( ১০ জুলাই) দুপুর বারোটায় ইলেক্ট্রা স্ট্রীটে আল মোল্লা বিল্ডিং-এর পশ্চিম পাশে আনজুমান রেস্টুরেন্ট সংলগ্ন ‘দরবার বাকালা’র শুভ উদ্বোধন করেন আমিরাতে সফররত ফটিকছড়ির সংসদ সদস্য মিসেস খাদিজাতুল আনোয়ার সনি। তিনি ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

এ সময়ে প্রতিষ্ঠানের দুই মালিক মোহাম্মদ শফি ও আমানউল্লাহ চৌধুরীসহ আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওসমান গণি আলমগীর, মোহাম্মদ মউন উদ্দিন মউন, সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান,জোবায়েদুল করিম, মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আর কাদেরী, মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী,মাওলানা মোহাম্মদ নজরুল, মোহাম্মদ নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ দেশীয় শ্রমিকদের ভিসা চালু করতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন সাথে সাথে সকল প্রবাসীদের ধন্যবাদ জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ডিসির নাম ব্যবহার করে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে যানজট নিরসনে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা 

শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১

কেয়ারটেকার সরকার আসার কোন সুযোগ নেই : আবুল কাশেম এমপি 

যশোরে এ জে.আর কুরিয়ার সার্ভিস থেকে ৪২১০ পিচ ইয়াবা উদ্ধার, আটক নারী 

এসএসসি ফলাফল কেমন ছিল এ বছর !

জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের দাবি জেএসএফ’র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের

চাঁদাবাজদের কারণে আমার এলাকার মানুষ শান্তিতে নাই : মজিবুর রহমান বিএসসি

নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক