বাংলাদেশ সকাল
শুক্রবার , ১২ জুলাই ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আবুধাবীতে প্রবাসী ফটিকছড়িবাসীর উদ্যোগে সনি’র গণ সংবর্ধনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

 

মোহাম্মদ আরমান চৌধুরী, আরব আমিরাত প্রতিনিধি: আমিরাতে সফররত ফটিকছড়ি হতে নির্বাচিত সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপির গণ সংবর্ধনা সভা আবুধাবীর ইলেক্ট্রারার ইব্রাহিম রেস্টুরেন্ট হলরুমে মঙ্গলবার(৯ জুলাই) বাদে এশা অনুষ্ঠিত হয়।আবুধাবির ফটিকছড়ির সর্বস্তরের প্রবাসী এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানের আহবায়ক আলহাজ্ব ওসমান গণি জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং মোহাম্মদ মউন উদ্দিন মঈন ও ছৈয়দ মুহাম্মদ লুৎফর রহমানের যৌথ পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির মাটি ও মানুষের বন্ধু মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের একমাত্র সন্তান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, খাদিজাতুল আনোয়ার সনির স্বামী আনোয়ার পারভেছ হীরা, ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর। অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ নাসির উদ্দিন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাহমুদ আজম, নাসির উদ্দীন তালুকদার, মোজাম্মেল হক মনির, জানে আলম জাহাঙ্গীর,রবিউল ইসলাম তালুকদার, আজিম উদ্দিন শিকদার, জাকির হোসেন জসীম, এসকান্দর শওকত, কাজী লোকমান, আবু তৈয়্যব, নাসির মামুন প্রমুখ।

সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন উপজেলা গড়তে সবার সহযোগিতা কামনা করেন। তিনি তাঁর নির্বাচনে ফটিকছড়ি প্রবাসীদের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করে ফটিকছড়ি প্রবাসীদের যেকোন সমস্যায় তিনি এগিয়ে আসার কথা ব্যক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে উদ্বোধন হলো মুজিব একটি জাতির রূপকার

আগামীকাল ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সিদ্দারামাইয়া

পোকখালীতে মসজিদে ময়লা নিক্ষেপকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন 

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বরগুনায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তার সফর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের না জানানোয় ক্ষোভ

জগন্নাথপুর প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 

আত্রাইয়ে  ‘বাংলা ইশারা ভাষা’ দিবস উদযাপন

নির্মাণ কাজ শেষ না হতেই ৪ মাসে ভেঙ্গেছে ব্রীজের প্রতিরক্ষা দেওয়াল, প্রকৌশলী বলছেন সমস্যা নাই জামানত আছে

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত