বাংলাদেশ সকাল
শনিবার , ৬ মে ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পোকখালীতে মসজিদে ময়লা নিক্ষেপকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৬, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ পোকখালীতে মসজিদে ময়লা নিক্ষেপকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করলো এলাকা বাসী। ৫ মে জুমার নামাজের পর ঈদগাঁও উপজেলার পোকখালী দক্ষিণ পশ্চিম নাইক্ষ্যংদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সভাপতি এনামুল হক ইসলামাবাদী, দপ্তর সম্পাদক এনায়াত উল্লাহ আব্বাসি, সদস্য মৌলানা ইসহাক, রমজান ফারুকী ,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইসহাক, মজিদ কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,শিক্ষক হাফেজ জামাল উদ্দিন,মসজিদ কমিটির সদস্য রবিউল হাসান রুবেল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পোকখালী ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মোস্তফা কামাল, এরশাদ, নাইক্ষ্যংদিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি নূর মোহাম্মদ, সদস্য নুরুল কবির, সাকের আহমদ, ঈদগাঁও আলাদিন চেরাগ টিমের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

এই ব্যাপারে স্থানীয় মেম্বার মোঃ আলম জানান, দক্ষিণ নাইক্ষংদিয়া এলাকার মাস্টার আমির মোহাম্মদের ছেলে মোহাম্মদ শাহেদ কামাল দীর্ঘ দিন ধরে এলাকায় মানুষের বাসাবাড়ি ,মসজিদ, মাদ্রাসার পানির মটর,গাছপালা কেটে,ধানক্ষেত নষ্ট করে নানান সময় এলাকায় সাধারণ মানুষ কে হয়রানি করে আসছিল। সম্প্রতি দক্ষিণ নাইক্ষংদিয়া মসজিদ-মাদ্রাসাসহ আশ-পাশের কয়েকটি বাড়িতে মল নিক্ষেপ করে উত্তেজনা সৃষ্টি করছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইসহাক জানান,শাহেদ কামাল গত কয়েক বছর ধরে মসজিদের ইমামকে মারধর, গাছপালা কেটে, এলাকায় সেচ প্রকল্পের পানির পাইপ,নানান জনের ক্ষেতের ধান নষ্ট করে চুরিচামারি করে আসছে। সম্প্রতি মসজিদ, মাদ্রাসা ও মানুষের বাড়িতে মল নিক্ষেপ করছে। বর্তমানে মসজিদ, মাদ্রাসা,বাসা বাড়িতে (পায়খানা) মল নিক্ষেপের ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজমান। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

এই বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবির বলেন,শাহেদ কামালের এসব অপকর্মে বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে এবং এলাকাবাসী একটি মামলা দায়ের করেন। অতিদ্রুত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসী মসজিদে ময়লা নিক্ষেপকারীকে শ দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান। অভিযুক্ত শাহেদ কামালের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে ভুয়া কাজী দিয়ে চলছে রমরমা অবৈধ বানিজ্য 

ডেঙ্গু রুগীর অপারেশন করে ডাঃ রনজিত বিশ্বাসের সারাদেশে তোলপাড়

গঙ্গাচড়ায় ইউএনও’কে প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা

২৫ শতক জায়গা অবৈধ স্থাপনা উচ্ছেদ, কর্ণফুলীতে অবৈধ দখলদারের আতঙ্ক

গাজীপুরে চীনা নাগরিক সহ অনলাইন প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার 

জমে উঠেছ সিরাজগঞ্জের খাঁসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন

গুরুদাসপুরে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

চন্দন কুমার পালের জামিনকে ঘিরে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পিপি মান্নান 

চালক পড়লেন ঘুমিয়ে বাস পড়লো পুকুরে

ফুলপুরে নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম এর মতবিনিময় সভা