বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা : প্রজাপতি সঞ্চয় ও ঋণদান কর্মসুচীর নামে বে-সরকারী সংস্থা খুলে প্রতারক আবু সালেহ তালুকদার গ্রাহকদের দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মোসাঃ মাহফুজা নামের একজনকে পুলিশ আটক করেছে। ঘটনা ঘটেছে বুধবার রাতে আমতলী উপজেলার ছুরিকাটা নামক এলাকায়। এ ঘটনায় গ্রাহকদের মধ‌্যে ক্ষেভ বিরাজ করছে।

জানাগেছে, তালতলী উপজেলা গেন্ডামারা গ্রামের আবু বকর তালুকদারের ছেলে আবু সালেহ গত ছয় মাস পুর্বে আমতলী পৌর শহরের ছুরিকাটা নামক স্থানে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান কর্মসুচীর নামের একটি বে-সরকারী সংস্থা গড়ে তোলে। অল্প সময়ের মধ‌্যে তিনি সমিতিতে পাঁচ শতাধিক গ্রাহক তৈরি করেন। ওই গ্রাহকদের মোটা অংকের ঋণ দেয়ার কথা বলে ৫-১০ হাজার টাকা সঞ্চয় নেন। বুধবার বিকেলে গ্রাহকদের ঋণ দেয়ার কথা। কিন্তু গ্রাহকরা অফিসে এসে অফিসের মুল ফটকে তালা লাগানো দেখে। এতে তাদের সন্দেহ হয়। পরে তারা ওই অফিসের কোষাধ‌্যক্ষ মাহফুজাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সমিতির পরিচালক আবু সালেহ‘র বাবা আবু বকরকে ওইদিন রাতে গ্রাহকরা ধরে থানায় নিয়ে আসে। পরে পরিচালকের বাবা টাকা পরিশোধের মুচলেকা দিয়ে রাত ১১ টায় ছাড়া পান।

গ্রাহক হাবিব প‌্যাদা ও খলিল প‌্যাদা বলেন, প্রত‌্যেক সদস‌্যকে এক লক্ষ টাকা ঋণ দেয়ার কথা বলে লক্ষ প্রতি ১০ হাজার টাকা সঞ্চয় নেয়। কিন্তু ঋণ না দিয়ে পরিচালক আবু সালেহ পালিয়ে গেছে। তারা আরো বলেন আমাদের গ্রুপে ১০ জন সদস‌্য ছিল। এর মধ‌্যে ১০ জনে ঋণ নিতে ৯০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছি।

পরিচালক আবু সালেহ’র বাবা আবু বকর বলেন, টাকা পরিশোধের করবো বলে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় এক নারীকে থানায় আনা হয়েছিল। পরে গ্রাহকদের সাথে তার সমন্বয় হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর মৃত্যু মানে বাঙালির মৃত্যু : জাতীয় শোক দিবসে পিসিএনপি’র আলোচনা সভায় বক্তারা

শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বদলগাছীতে খামালের রড ধসে পড়ে নিহত এক

বরগুনার আমতলী উপজেলা ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকি স্থানীয়দের 

সীতাকুণ্ডে নৌকা পেতে ১১ জন হলেও বিদ্রোহী হবেনা কেউ, খালী মাঠেই গোল দিবেন নৌকার মাঝি

রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত 

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক দুই 

বদলগাছীতে ৬০ হাজার টাকার অবৈধ চায়না জাল জব্দ করে পুড়ে দিলেন মৎস্য কর্মকর্তা

জিয়ার জন্মবার্ষিকী, রাণীনগরে তাঁতীদলের শীতবস্ত্র বিতরণ