বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৮, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী-ঢাকা-কুয়াকাটা মহাসড়কের উপজেলার মহিষকাটা নামক স্থানে হিমাচল সীমান্ত পরিবহনের চাপায় মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী মঞ্জু খাঁন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে।

জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সীমান্ত পরিবহন কুয়াকাটার উদ্দেশ্য আসছিল একই সময়ে ব্যবসায়ী মঞ্জু খান আমতলীর কুতুবপুর দরবার থেকে মোটর সাইকেল যোগে পটুয়াখালীতে ফিরছিল। বরগুনার আমতলী উপজেলার মহিষকাটায় মোটর সাইকেল ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী মঞ্জু খান (৪৮) নিহত ও মোতালেব হাওলাদার (৫০) গুরুতর আহত হয়। খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান খান তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। বরিশাল নেয়ার পথে ব্যবসায়ী মঞ্জু খান নিহত হয়। নিহত মঞ্জু খান পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছের আড়ৎ এর ব্যবসা করে। পুলিশ ঘাতক বাসটি ও মোটর সাইকেল উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,ঘাতক বাস ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্গটনায় মঞ্জুখান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

নিউইয়র্কে ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি’র একক পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত

গংগাচড়ায় জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চোরাই মালামাল ও ট্রাকসহ চার চোর আটক

জঁমকালো প্রতিষ্ঠা বার্ষিকী এবং মঞ্চে একমাত্র নারী অতিথি

গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়বেন সোমনাথ সাহা 

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খোন্দকার মো ছমিউদ্দীন পেলেন ডিজিটাল সার্টিফিকেট

ডিবি প্রধান হারুন অর রশীদের সাহায্য চাইলেন অপু বিশ্বাস 

সুনামগঞ্জে গণমাধ্যম কর্মীর বাড়িতে আওয়ামীদের হামলা