বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: যুবদল নেতা মোমেন আকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বরগুনার আমতলীতে বিক্ষোভ সমাবেশ করেছেন চাওড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সন্ত্রাসী হামলায় আহত আসাদুজ্জামান মোমেন আকন জাতীয়তাবাদী যুবদল আমতলী উপজেলার ৫ নং চাওড়া ইউনিয়নের সাবেক আহবায়ক।

আজ ১৮ই (সেপ্টেম্বর) বুধবার সকাল সারে টায় পৌর শহরের এ.কে স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাধঁঘাট চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহবায়ক কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব জালাল খান, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইলিয়াস খান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আবায়ক মাইনুদ্দিন মামুন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সম্পাদক আকন মামুন, উপজেলা ছাত্রদলের সিনিয়ার যগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির ডাকুয়া প্রমুখ। সমাবেশে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতা কর্মী ও চাওড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,জলমহলের জের ধরে গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ হামলায় যুবদল নেতা মোমেন গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে আপত্তিকর অবস্থায় জামাই শাশুড়ি আটক 

ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ী ইউনিয়ন কমিটি গঠন ও ইফতার মাহফিল

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

জাসাসের উদ্যোগে গঙ্গাচড়ায় ইফতার ও দোয়া মাহফিল

১৩ দফা দাবিতে নড়াইলে জামিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন

সাতক্ষীরায় ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ধর্মঘট

যশোর ডিবির জালে ঝিনাইদহের চিন্হিত মাদককারবারী অলিয়ার, জব্দ এক হাজার ইয়াবা

ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে যুবক নিহত

ভারতের ওয়াকফ সম্পত্তি রক্ষা জন্য সকল মুসলিম উম্মাহর  এগিয়ে আসার ডাক দিলেন জমিয়ত নেতা মাসুদ মাদানী

বাংলাদেশে সাংবাদিকেরা প্রশাসনিক ও রাজনৈতিক শিকার হন সবচেয়ে বেশি