বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২২ ৬:১১ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলী উপজেলার চুনাখালী বাজারস্হ পটুয়াখালী-আমতলী কুয়াকাটা আঞ্চলিক সড়কে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ইয়াছিন (৬) স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

আজ শনিবার (১৯ নভেম্বর) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সকাল সাড়ে ১০টায় চুনাখালী বাজারস্হ ব্রিজের নিকট ঢাকাগামী জুবায়ের পরিবহন বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে জুবায়ের পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২০২৭) বাসটি ছেড়ে আসে। যাত্রাপথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের উপজেলার চুনাখালী বাজার ব্রিজের নিকট পৌঁছালে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে দৌড় দিয়ে অতিক্রম করতে গেলে গাড়ির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, এম মিজানুর রহমান বলেন,খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ধান্দাবাজদের হাতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উন্নয়নের দায়িত্ব দেওয়া হবেনা : এড. রনজিত সরকার

নাটোরে বিএনপি সমর্থিত আইনজীবিদের মানববন্ধন

গ্রামে বসে মানুষ ডিজিটাল সেবা গ্রহণ করছে : পলক

শেরপুরে শুরু হয়েছে শীতের আমেজ

আ.লীগ সা. সম্পাদক ওবায়দুল কাদের এর সাথে সোমনাথ সাহার  ফুলেল শুভেচছা বিনিময়

ঈদগাঁওতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 

নতুন বছরের প্রত্যাশা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে না’গঞ্জ তাঁতীদলের আলোচনা সভা 

পহরডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পদে ফরম কিনলেন ১০ জন