বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে শুরু হয়েছে শীতের আমেজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে শান্তিপ্রিয় উত্তরের হিমালয়ান উঁচুনিচু পাহাড়ি অঞ্চলের জেলা শেরপুর শীতের জেলা হিসেবে পরিচিত। এই জেলায় শুরু হয়েছে মিষ্টি শীতের আমেজ। ভোর বেলা হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে প্রকৃতি ও পরিবেশ। নতুন ধানের শীষে জমে থাকা শিশির বিন্দু মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) ভোর ৬টার দিকে স্থানীয়রা বলছেন, প্রকৃতি এবার বেশ মনোমুগ্ধকর আবেশ নিয়েই শীতের আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে।

ভোর বেলা সাদা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দূরের জনপদ। চোখ মেললেই কুয়াশা মাখা আর শিশির ভেজা প্রকৃতি। হালকা মোলায়েম শীতের বাতাশে দুলছে গাছের পাতা।

নতুন ধানের শীষ আর পাতায় পাতায় জমে থাকা শিশির বিন্দু মনে করিয়ে দিচ্ছে শীতের পিঠা পার্বণের কথা। ফুটতে শুরু করেছে ধান। আগাম ধানের শীষে ধরেছে হলুদ রং। শুরু হয়েছে নানা রকমের ফুল আর পাখিদের আনাগোনা।

ভোর বেলা হালকা শীতের কাপড় গায়ে রাস্তায় চলছে শিশুদের হাঁটাহাঁটি। আমেজ ছড়ানো শীতের প্রকৃতির সাথে মানুষের অভূতপুর্ব মাখামাখি। এমন দৃশ্যই এখন বিরাজ করছে শীতের জেলা হিসেবে খ্যাত শেরপুরে। স্থানীয়রা বলছেন, হালকা মধুর শীতের আবহ বিরাজ করছে এই জেলায়। এখন শীত উপভোগের সময়।

শীত উপভোগ করতে ইতিমধ্যে শুরু হয়েছে গজনী অবকাশ ও মধুটিলা ইকোপার্ক পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা। এসময় বিভিন্ন জেলা থেকে শীত উপভোগ করতে হাজার হাজার পর্যটক ছুটে আসেন শেরপুরে। তাদের জন্য নানা রকমের উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। শীত উপভোগ করতে শেরপুরে বেড়াতে আসার আহ্বান জানালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে – শ্রাবনী রায়

ভূরুঙ্গামারীতে আপন ঠিকানা পেল ৩৩টি ভূমি ও গৃহহীন পরিবার 

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে ছদ্মবেশী ছিনতাই চক্রের প্রধান আটক

বাপ-ছেলের নেতৃত্বে চট্টগ্রামে ছাত্র-জনতার উপর দফায় দফায় হামলা; অস্ত্র গেলো কোথায়

সংবাদ পরিবেশন ও উপস্থাপনায় বেতার এখনও সম্পূর্ণ স্বতন্ত্র

পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় গরু রেখেই চম্পট পাচারকারীরা

ময়মনসিংহে কৃষকদের চোরাই ২১টি সেচ পাম্প উদ্ধারসহ দুই চোর গ্রেফতার 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা