বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

 

প্রতিনিধি আমতলী (বরগুনা):

আমতলী তে ৫কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশের একটি দল।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজীপুর বন্দর থেকে কারবারী আমিরুল (৩৪) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কারবারী আমিরুল একই এলাকার মোস্তফা মাদবরের ছেলে। এলাকায় সে চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার কারবারী আমিরুলের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে চলাকালে কারবারী আমিরুলের বাড়ী তল্লাশি করে ৩টি পলিথিনের ব্যাগে থাকা ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ওই সময় মাদক কারবারী আমিরুলকে আটক করে আমতলী থানায় নিয়ে আসা হয়।

ওই ঘটনায় বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারবারী আমিরুলকে আসামী করে একটি মামলা দায়ের করেন।  বুধবার কারবারী আমিরুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মাদক কারবারী আমিরুলকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে ডিবি পুলিশ অভিযানে মাদক সহ গ্রেফতার ০১

কাশিয়ানি উপজেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে মফিজুর রহমান মফিজের প্রচারণা

নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকদের তথ্য সংগ্রহকালে সরকারি কর্মকর্তার বাধা প্রদান ও হুমকি 

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাম কর্মীদের মাসিক যোথ সভা ও ই- প্রশিক্ষণ 

ভারতের বিভিন্ন জায়গায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত 

গঙ্গাচড়ায় পুলিশের উপর অতর্কিত হামলা

বাগমারার যোগীপাড়ায় এমপি এনামুল হকের উন্নয়ন বার্তা নিয়ে যুব মহিলা লীগ

খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি সাংবাদিক শামসুর রহমানের ১৫ তম মৃত্যু বার্ষিকী 

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ময়মনসিংহ মহানগর যুবলীগের শান্তি সমাবেশ