বাংলাদেশ সকাল
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলী পৌর নির্বাচনে বহিরাগত নিয়ে জনমনে শংকা; রিটার্নিং কর্মকর্তা জানালেন একজনও থাকবেনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আগামী ৯ মার্চ বরগুনার আমতলী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে আমতলীতে বহিরাগতদের আনাগোনায় সুষ্ঠ ভোট নিয়ে পৌরবাসী শংকায় থাকলেও রিটার্নিং অফিসার জানালেন পৌরসভার ভিতরে একজন বহিরাগতও থাকতে পারবেনা।

সরেজমিনে ঘুরে ভোটারদের সাথে আলোচনা করলে ভোটাররা বলেন,আমরা পৌরসভায় সুষ্ঠ নির্বাচন চাই,আমরা কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। মানুষ যেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে আমরা সেটা চাই। কিন্তু আমরা সুষ্ঠ নির্বাচন নিয়ে আতঙ্কে রয়েছি কারন এখানে বহিরাগতদের আনাগোনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

ভোটারদের মাঝে পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন জনপ্রতিনিধিদের নেতৃত্বে সন্ত্রাসীদের আনাগোনায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শংকা রয়েছে।

আমতলী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮ শত ৩৯ জন। নির্বাচনে মেয়র প্রার্থী পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও নারী কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন, আমতলী পৌর শহরের অলি গলিতে দেখা যাচ্ছে বহিরাগত ও সন্ত্রাসী। এদের আচারণ ও চলাফেরায় সাধারণ জনগণ ভয়ভীতিতে আছে। আমরা প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানাচ্ছি।

বরগুনা জেলা নির্বাচন অফিসার আবদুল হাই আল হাদী বলেন,বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনার বিষয়ে আমরা অবগত,নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের ৭২ ঘন্টা পূর্বে আমতলী পৌরসভায় একজনও বহিরাগত থাকতে পারবে না। ৭২ ঘন্টা পূর্বে আমরা মাইকিং করে বহিরাগতদের পৌরসভা ত্যাগ করতে অনুরোধ করবো তারপরও যদি কেউ থাকে তাদেরকে খুঁজে বের করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দুই থানার রশি টানাটানির পর অবশেষে সিলেটে সাংবাদিক মঈন উদ্দিন এর উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা রেকর্ড

ঠাকুরগাঁও‌য়ের পু‌লিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পেলেন পি‌পিএম পদক

বজ্রপাত নিরোধে জামালপুরে তালগাছের বীজ রোপণের উদ্বোধন 

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সড়ক সপ্তাহ পালন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ

ডাসারে পরীক্ষার্থীদের বিদায়ী আর্শীবাদ অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রদান

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড

শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার 

রাণীনগরে চোলাইমদ সহ নারী মাদক ব্যবসায়ী আটক

আশাশুনিতে সেতুর প্রাচীরে ধাক্কা; ঘটনাস্থলেই ২ কলেজ ছাত্রের মৃত্যু, আহত ১

রামগড়ে চট্টগ্রাম পিআইডির উদ্যোগে মতবিনিময় সভা