বাংলাদেশ সকাল
বুধবার , ১৭ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমাকে অপরাধী সাজানোর চেষ্টা চলছে: সাংবাদিক জুবাইর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৭, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ সরকারি নিবন্ধনভুক্ত জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’ র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ জুবাইর বলেন, আমাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। তাই কে বা কাহারা আমার নাম, ছবি ও সিগনেচার ব্যবহার করে র‌্যাব-৭ এর পরিচয়পত্র তৈরি করে র‌্যাবের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি চেষ্টা করে। গত (১৬ মে) মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক জুবাইর আরও বলেন, সাংবাদিক জগতে অপরাধ বিটে কাজ করাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাই আমাকে তারা দমন করতে চায়। আমাকে দমন করতে পারলেই মাদক- অস্ত্রের রমরমা ব্যবসা পুনরুজ্জীবিত করতে পারবে। এরই জের ধরে অজ্ঞাত ব্যক্তিগণ আমাকে র‌্যাবের নায়ক পদবী দিয়ে র‌্যাব দপ্তরে পরিচয়পত্রের কপি পাঠায়।

র‌্যাব দপ্তর আমাকে জিজ্ঞাসাবাদ করলে, আমি ষড়যন্ত্রের বিষয়টি বোঝাতে সক্ষম হই। বলা যায়, র‌্যাবের চৌকস ভূমিকায় আমার সাথে অন্যায় কিছু ঘটেনি। তাই মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। তবে আমাকে যেকোনো সময় মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর পরিকল্পনাও করছে তারা বলে বিশ্বস্ত সুত্রে জানতে পেরেছি। তাও বলে রাখি, আমার নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞ চটগ্রাম আদালতে আমি একটি জিডি করে রেখেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের মন্ত্রিসভায় ইসরাইলপন্থিদের নিয়োগে আমেরিকার মুসলিমরা হতাশ

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার পক্ষে গনমিছিল

শেরপুরে বন্যার্তদের মাঝে বিএনপি সাবেক এমপির খাদ্যসামগ্রী বিতরণ

লালপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

একটি গ্রাম, একজন ইলেকট্রিশিয়ান আত্মকর্মসংস্থানে রূপগঞ্জের অগ্রযাত্রা

অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপ ও উপগ্রুপে জর্জরিত দক্ষিণ চট্টগ্রামের ছাত্রদল 

জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা 

সিআইএস এর উদ্যোগে নতুন দূর্যোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক উন্নয়ন সভা অনুষ্ঠিত

আলু বীজ ডিলারদের সংবাদ সম্মেলন

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু