বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমেরিকার জর্জিয়া-কানেকটিকাট-নিউ হ্যামশায়ার স্টেট সিনেটে ৪ বাংলাদেশির বিশাল বিজয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন : আমেরিরার অংগ রাজ্য জর্জিয়া-কানেকটিকাট-নিউ হ্যামশায়ার স্টেট সিনেটে ৪ বাংলাদেশি বিশাল বিজয় হয়েছে। আমেরিকার নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়-জয়কারের মধ্যে চার বাংলাদেশি আমেরিকানেরও বিপুল বিজয় ঘটেছে। এরা সবাই হচ্ছেন যুক্তরাষ্ট্রে স্টেট পর্যায়ে সর্বোচ্চ পদমর্যাদায় নির্বাচিত প্রতিনিধি। এখন পর্যন্ত কোন বাংলাদেশি-আমেরিকান ফেডারেল পর্যায়ে (ইউএস সিনেট অথবা কংগ্রেস) নির্বাচিত হতে পারেননি। এর মধ্যে নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে সপ্তম মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন আবুল বি খান (রিপাবলিকান)।

এছাড়া ডেমোক্র্যাটিক পার্টি থেকে চতুর্থ মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। একই স্টেটে সিনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট নাবিলা ইসলাম। কানেকটিকাট স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে দ্বিতীয় মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট মাসুদুর রহমান।

পিরোজপুরের সন্তান আবুল খান রকিংহাম গৃহীত ভোটের ৬৭% পেয়েছেন। অপরদিকে, জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরের সন্তান শেখ রহমান চন্দন ৬৭.৬% ভোট পেয়েছেন। একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ৫৫% ভোট পেয়ে জয়ী হয়েছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ৬৪.৮% ভোট পেয়ে জয়ী হয়েছেন চাঁদপুরের সন্তান মাসুদুর রহমান। এই চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে প্রবাসীরা উল্লাস করছেন।

বিজয়ীদেরকে অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, যুক্তরাষ্ট্র উপদেষ্টা ড.প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এনজেবিডিনিউজ এডিটর মোঃনাসির, সাংবাদিক হেলাল মাহমুদ, বাপসনিউজ সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভুইয়া, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, মোঃ আলী সিদ্দীকী, এডভোকেট শাহ মোঃ বখতিয়ার, ওসমান গনি, বিশ্বজিৎ সাহা, সুহাস বডুয়া হাসু,নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক রুমানা আক্তার, নারী নেত্রী কোহিনুর আক্তার, পেনসিলভেনিয়ার মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, কমিউনিটি নেতা গিয়াস আহমেদ, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন, টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির রিফিউজি কাউন্টির চেয়াপারসন রহিম নিহাল প্রমুখ।

অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ আমেরিকার জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলাদেশ সকালে’র  সম্পাদক ও জাতীয় গুজব প্রতিরোধ কমিটির আহবায়ক মীর দিনার হোসেন।

উল্লেখ্য, ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার অনুষ্ঠিত এবারের নির্বাচনে বাংলাদেশি আমেরিকান ভোটারেরাও আগের যে কোন সময়ের তুলনায় বিপুল উপস্থিতি ঘটিয়েছেন ভোট কেন্দ্রে। গাজা-লিবিয়ায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা ডোনাল্ড ট্রাম্পকেও বিজয় দিয়েছেন। রিপাবলিকান পার্টির বিস্ময়কর বিজয়ে প্রবাসীরা অধীর আগ্রহে রয়েছেন অর্থনৈতিক সংকট এবং অশান্তির যন্ত্রণা থেকে তারা শীঘ্রই মুক্তি পাবেন ডোনাল্ড ট্রাম্পের বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব গুণে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সিটি উপনির্বাচনে জয়ী তাহসীন বাহার প্রথম নারী মেয়র 

আমতলীতে গ্রাম পুলিশ সহ অপর দুই ভাইকে পিটিয়ে জখম

আমতলীতে অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠিত 

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোডমার্চ কর্মসূচি পালন

তাহিরপুরে এমপি’র বরাদ্দে মাদ্রাসার মাঠ বালি ভরাট

রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের রমজান ফুড প্যাকেজ বিতরণ 

বহুরুপী প্রতারক জামালের খপ্পরে ব্যবসায়ীরা, হচ্ছেন প্রতারিত ও নিঃস্ব 

মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে’ নিউইয়র্কে একাওর সংহতি সমাবেশ

যশোরে চরমপন্থী দলের সদস্য বিদেশি পিস্তলসহ আটক 

দেবহাটায় ‘বীরের কন্ঠে বীরগাঁথা’ প্রকল্পে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহন