মোঃ রমজান আলী : আমি ১০ লক্ষ মানুষের এমপি। আর নির্বাচনের আগে মহেশপুর কোটচাঁদপুর বাসির দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে আমি মোনাফেক হতে চাই না। সম্মান দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তায়ালা। সবার আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। আর এ মৌলিক অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। স্মার্ট বাংলাদেশের সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। আমি দশ লক্ষ মানুষের দ্বারে দ্বারে তাদের হক পৌঁছে দিতে চাই। যা আমার একার পক্ষে তা সম্ভব না। আপনাদেরকে সহায়তা করতে হবে তাহলে সম্ভব কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনেশুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে ঝিনাইদহ-৩ আসনের সাংসদ সদস্য (অবঃ) মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হোসেন ।
সোমবার (২২শে জানুয়ারি) বিকালে কুশান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তালসার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সে সময় (অবঃ) মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দলিও নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বীর মুক্তি যোদ্ধা কায়দার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির লতা, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, সাবেক জেলা পরিষদের সদস্য কে, এম, হেলারিং, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল করিম, পৌর যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি শেখ শাহিন, সাবেক ইউপি সদস্য বিএম নাসির উদ্দিন, সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া বিপ্লব কুশনা ইউনিয়ন কৃষক শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




















