সজীবুর রহমান, গুরুদাসপুর নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে নজরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন নাটোর আমলী আদালত।
গতকাল ২ এপ্রিল রোববার সকাল ১১ টার সময় হাজিরা দিতে গেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে গুরুদাসপুর আমলী আদালতের বিচারক শরিফুননেছা রিটা তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ২০২২ তারিখে মোঃ নজরুল ইসলাম ও মফিজ উদ্দিনের নামে নাটোর আমলী আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন ভুক্তভোগী জয়নব বেগম (৩২) ও ময়না খাতুন (৪১)। অভিযুক্ত নজরুল ইসলামের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে অপর আসামী মফিজ উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামে। তদন্তে আসামী মফিজ উদ্দিনের নাম না আসায় তিনি অব্যাহতি পান।
এবং ৩০সে নভেম্বর-২২ নাটোরের গুরুদাসপুর আমলী আদালতে এ মামলা দায়ের হলে মামলার আবেদনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গোপিনাথপুর গ্রামের মধ্যমপাড়ার পরিত্যাক্ত নদীর পাড়ে আশ্রয়ন প্রকল্প করা হয়। গত ২২সালের জানুয়ারি মাসে সেখানে জমিসহ ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছে থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা নেয় নজরুল ইসলাম ওরফে মিনি নজরুল। এক পর্যায়ে জমিসহ ঘর দিতে তারা ব্যার্থ হয়। পরে তাদের টাকা ফেরত চাইলে অভিযুক্ত নজরুল টাকার বিষয়টি অস্বীকার করে ও ভয়ভীতি দেখায়।
ভুক্তভোগী জয়নব ও ময়না বলেন, মিনি নজরুল অত্যান্ত প্রভাবশালী । আসামি নজরুলকে গ্রেফতারে আমরা খুসি তাদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার এবং তাদের কষ্টার্জিত টাকাগুলো ফেরত চান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ দুর্নীতি করে পার পায়নি। আসা করি এ ধরনের অন্যায় করে নজরুলও পার পাবে না।




















