বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আসন পূর্ণবিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, কয়েক কিলোমিটার যানজট  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি, মোঃ শাকিল হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের আসন পূর্ণবিন্যাসের প্রতিবাদে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ থেকে চলা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এসময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন।

এসময় আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পায়তারা করা হচ্ছে।

এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবী করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ কে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। উক্ত ইউনিয়ন গুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিক ভাবে ইউনিয়ন গুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

এসময় উপস্থিত ছিলেন, দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি সহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ আগস্ট বুধবার এ খসড়া তালিকার গেজেট প্রকাশ করল ইসি। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানো যাবে। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার হাত বাড়ালেন পুলিশ 

রাণীশংকৈলে ইমাম-মোয়াজ্জেমদের সাথে পৌর-মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কলেজছাত্রীসহ নিহত ২

নারায়ণগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত 

রামগড়ে রাতের আধাঁরে কৃষি জমি থেকে মাটি কাটা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের হানা : দুই লক্ষ টাকা জরিমানা

রাজনীতি নিয়ে নিজের মনোভাব জানালেন মানবাধিকার কর্মী হিউম্যান এইড ইন্টারন্যাশনালে’র মহাসচিব সেহলী পারভীন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে মহান বিজয় দিবস উদযাপন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পোকখালী ইউপিকে হারিয়ে ঈদগাঁও ইউপির বিজয় 

বাংলা নববর্ষকে বরণ করতে নিউইয়র্কে নানা আয়োজন