বাংলাদেশ সকাল
শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

‘আস্থার দীপ্তি,তারুণ্যের মুক্তি’ স্লোগানে বরগুনায় ‘শান্তি সম্প্রীতি ও আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

জেলা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে বরগুনায় ‘আস্থার দীপ্তি,তারুণ্যের মুক্তি’ স্লোগানে ‘শান্তি সম্প্রীতি ও আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২শে ফেব্রুয়ারী শনিবার সকালে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবি সংগঠন ‘রুপান্তর’র আয়োজনে এবং জেলা নাগরিক প্লাটফর্মের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল ও সঞ্চালনায় ছিলেন নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য জাকির হোসেন মিরাজ, বাংলানিউজের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদীসহ নাগরিক প্লাটফর্মের সকল সদস্য বৃন্দ।

সভায় জেলায় মুসলমান, হিন্দুদের মধ্যে যাতে সামাজিক সম্প্রীতি বজায় থাকে সে ব্যাপারে সমাজে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। সমাজে শান্তি সম্প্রীতি রক্ষা করতে হলে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদের সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার  অংশগ্রহণ বাড়াতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীরা আমাদের সমাজে  বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সুতরাং তাদেরকে সম্মান ও মর্যাদা দিতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পাইকগাছা-কয়রাসহ দক্ষিণঞ্চলে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন 

মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক ছেলে-পুত্রবধূ

জামালপুরে রিভারভিউ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ বাতিল ঠেকাতে ইউপি সদস্যদের মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

যশোরের শার্শায় কে ধরবে নৌকার হাল, আমলনামা নিয়ে শঙ্কিত

শেষ মুহুর্তে কোরবানীর ঈদে ব্যস্তমুখর ঈদগাঁওয়ের কামারপল্লী 

‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে বিআরআই বাংলাদেশের বাস্তবতার জন্য ‘সবচেয়ে উপযুক্ত’ : চীনা রাষ্ট্রদূত 

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফুলপুরে আনসার ভিডিপির কার্যালয়ে অবসরপ্রাপ্ত ৪ জনকে বিদায় ও নতুনদের বরণ