বাংলাদেশ সকাল
সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আ.লীগের দখলে মাঠ, মানুষ হাওয়া ভবন দেখতে চাইনা-ভূমিমন্ত্রী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ণ

ওসমান হোসাইন, কর্ণফুলী॥ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারেক জিয়ার হাওয়া ভবন দুশাসনের কথা জনগণ জানে বললেন ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

রবিবার (৩০ জুলাই) বিকেলে কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা, বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ম্যুরাল – কলেজ – গেইট আখতারুজ্জামান বাবু ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন, সম্মমনা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, মাঠ আওয়ামী লীগের দখলে, সাধারণ মানুষের দখলে গনতন্ত্র নিয়ে তাদের (বিএনপিকে) ভাবতে হবে না। বাংলাদেশ বিশ্বের বাইরের দেশ নই। বিশ্ব যেভাবে চলে আমাদেরও সেভাবে চলতে হবে।

সাড়ে ১৪ বছরে দেশ অনেক এগিয়ে গেছে,বিএনপির আমলে দেশে কোনো উন্নতি হয়নি, দেশকে তারা আবার হাওয়া ভবনে নিয়ে যেতে চাই।

মন্ত্রী বলেন, এক বিন্দু রক্ত থাকতেও গনতন্ত্রকে আমরা ধরে রাখব, দেশ এখন নিরাপদে আছে, শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ না থাকলে কারো হাতে দেশ নিরাপদ থাকবে না। দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নিবার্চনে আসুন, জনগণ যাকে ভোট দেয়। পুরনো মিথ্যা গল্প বলে লাভ নেই, আগামী নিবাচনে কোনো ত্রুটি থাকবে না। নিবাচন সুন্দর শান্তিপূণ ভাবে একটি গ্রহণ যোগ্য নির্বাচন হবে। এবং জনগণের ভোটে আমরা আবারও ক্ষমতায় আসব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, শিক্ষাই জাতিই মেরুদণ্ড, শিক্ষা ছাড়া লক্ষে পৌছানো যায় না। আগামী নির্বাচনের আগে সম্ভব না হলে নির্বাচনের পরে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ সরকারিকরণ হবে ইনশাআল্লাহ। যেখানে কর্ণফুলীকে একটি উপজেলায় পরিনত করেছি সেখানে কলেজ সরকারি করণ তেমন ব্যাপার হবে না ইনশাআল্লাহ।

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পিযুষ কুমার চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা আ. লীগের সহ-সভাপতি ও কলেজ শিক্ষা মান উন্নয়ন কমিটির আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী টুকু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শামিমা আকতার চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক – শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ কলেজ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা শত-শত ব্যানার টাঙ্গিয়ে কলেজটি সরকারি করার দাবি জানাই। একই কলেজর প্রথম বর্ষের শিক্ষার্থী হাফেজ ইফতেখার ইসলামের কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মহিলা মাদককারবারী আটক

যশোরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস; হাড়কাঁপানো তীব্র শীতে কাঁপছে যশোরের মানুষ, বিপর্যস্ত জনজীবন

সোনারগাঁয়ে ‘অপরাজিতা’ অডিটোরিয়ামসহ একাধিক প্রকল্প উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া 

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  

ডিসির নির্দেশনায় অবৈধ হাউসিং কোম্পানির বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান

রামগড়ে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

নাটোরে দোকানে হামলার দ্বায়ে বিএনপির কর্মী আটক

মহেশপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়ে প্রশ্ন, ২ কোটি টাকা ঘুষ বাণিজ্যির অভিযোগ 

কাশিয়ানীতে খুন ও ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার