মেহেরপুর অফিস : আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন- ৭৩, মেহেরপুর – ১ , আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক দুই বারের সাংসদ ও চেয়ারম্যান সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, মিডিয়া ব্যাক্তিত্ব, মুজিব নগর খ্যাত মেহেরপুরের মাটি ও মানুষের জননেতা , বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান।
শনিবার (১৮ নভেম্বর ২০২৩) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২০২৪ ,সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪, রবিবার ।




















