এনামুল হক ছোটন॥ বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন কে ফুলেল শুভেচছা জানান ময়মনসিংহ মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ক্লিনিক মালিক সমিতির ময়মনসিংহ জেলা শাখার সহ- সভাপতি আলহাজ্ব শাহজালাল হৃদয়।
বুধবার দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে চিকিৎসকদের বিভাগীয় সমাবেশে তিনি ফুলেল শুভেচছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও প্রকৌশলী কৃষিবিদ ও চিকিৎসক (প্রকৃচি) জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ডাক্তার মোঃ ইহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাক্তার মোঃ কামরুল হাসান মিলন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোঃ আব্দুল কাদের সহ প্রমুখ।




















