বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসের সুবিধা পাবেন পর্যটকরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেলা প্রশাসন। এই দুটি বাস চলবে কক্সবাজারের পর্যটন জোন থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ দিয়ে।

মূলত এসব বাস দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলতে নতুন সংযোজন করা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন করা হয়েছে টুরিস্ট বাসের।

দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা টুরিস্ট বাসে। এই বাস মেরিন ড্রাইভের পাতুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এই যাত্রায় দীর্ঘ মেরিন ড্রাইভে যেসব পর্যটন স্পট রয়েছে বাস ওই স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে।

প্রতিটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। বাসগুলোতে থাকছে নানা ধরনের সুযোগ-সুবিধা। আশা করা যায়, পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এই টুরিস্ট বাস বা ছাদখোলা বাস।

সূত্র: সময় নিউজ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যৌন কর্মীদের কমিটি ‘দুর্বার মহিলা সমন্বয়ে’র উদ্যেগে কলকাতার সোনাগাছিতে ইফতার পার্টি

আমতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) নির্বাচন ২০২৫ সম্পন্ন

ফুলপুরে আনসার ভিডিপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

শীর্ষ সন্ত্রাসী রুবেল অস্ত্রসহ আটক, পলাতক শাহারিয়া

কুড়িগ্রামে দৈনিক প্রতিদিনের কাগজ এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনার ৫ টি আসনে মনোনয়নপত্র বৈধ ৩৪, বাতিল ৩টি

ঠাকুরগাঁওয়ে ফিক্শ্চার ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

কালিয়ায় মেট্রিকপাস ভূয়া ডাক্তারের অধিনে চলছে নাবিল সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

ঈদগাঁওতে ভাড়া বাসায় চলছে কোচিং বানিজ্য : দেখার কেউ নেই 

পশ্চিমবঙ্গে নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের বাঁধা, বিক্ষোভকারীদের হটাতে জলকামান