বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে ডোমারে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৬, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ

 

ডোমার, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নের্তৃত্বে হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী জেলার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার ৬ই মে সকালে উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর নের্তৃত্বে চিলাহাটি বাজার থেকে শত শত মোটরসাইকেলে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা নীলফামারী জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্য রওয়ানা দেন। এরপর তারা ডোমারে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমনের নের্তৃত্বে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলসহ হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, গত ২৯ শে এপ্রিল মঙ্গলবার কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-৯ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তার আইনজীবী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ওই আদালত ও তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় আলাদা দুটি পৃথক মামলা দায়ের করেন দূর্নীতি দমন কমিশন দুদক।

এরই মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে আলাদা দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। অপরটি অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এড. একরামুল হুদাকে ফুলেল সংবর্ধনা 

বিজেপি’র ডাকে বাংলা বন্ধে অচলাবস্থা পশ্চিমবঙ্গে

গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’: ট্রাম্প

কালীগঞ্জে ইজিবাইক ও মোটর সাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সীতাকুণ্ডে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়আনী বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান 

মেহেরপুরে থালা-বাটি-গামলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্দী

গাজীপুরে আলোচিত ভূমিদস্যু মাহবুব আলম গ্রেপ্তার

যশোরে রিকশাচালককে নারী আইনজীবীর জুতাপেটা, বি এন জে এইচ সি’র উদ্বেগ 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে শেখ রাসেল দিবস উদযাপন