রিপন হাসান, মেহেরপুর॥ এবার ইন্ডিয়ান তরুণী প্রিয়াংকাকে প্রেমের জালে ফাঁসিয়ে বাংলাদেশের তরুণ চম্পট। প্রিয়াংকা ও নাছড় বান্দা, চলে এলেন বাংলাদেশে। এমনি ঘটনা ঘটেছে বাংলাদেশের মেহেরপুরে।
জানা যায়, তরুণ শরিফুল ইসলাম প্রেমের জালে ফাঁসিয়ে প্রিয়াংকার অর্থ নিয়ে বাহারাইন থেকে বাংলাদেশ পালিয়ে আসেন। তরুণী প্রিয়াংকাও পিছু ছাড়েনি । ইন্ডিয়ান তরুণীও ফেরেন তার নিজ বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর। ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসার ভিসা করে চলে আসেন প্রিয়াংকা। মেহেরপুর জেলার বামন পাড়ার শুকুর আলীর ছেলে শরিফুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে হাজির হন তিনি।
প্রিয়াংকার সাথে বাংলাদেশী তরুণ শরিফুলের সাথে বাহারাইনে কাজ করার সুবাদে পরিচয়। এই পরিচয়ের থেকে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে। দুজনের আত্মিক টানে প্রেমকে পুঁজি করে বিশ্বাসী হয় দুজন দুজনের কাছে।
বাংলাদেশ মেহেরপুর জেলার এই তরুণ ও সুযোগ হাতছাড়া করতে একটুও দিধা করেনি । প্রিয়াংকা আর জানান, আমার অর্থকরী সব নিয়ে শরিফুল পালিয়ে আসে বাংলাদেশে। এই পরিস্থিতিতে শরিফুলের বাবা মার কাছে জানতে চাইলে বাংলাদেশ সকালকে বলেন, তাদের দুই জনের বিয়ে দিয়ে দেব।




















