মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলা আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আহলে হাদিস কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম ও হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সেলিম রেজার উপর অবানবিক হামলা করে আহত করার প্রতিবাদে কালাই আহলে হাদিস কেন্দ্রীয় মার্কেটের সামনে ২৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ পর তৌহিদী জনতা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা উলামা মাশায়েখ সভাপতি মাওঃ মোজাফফর হোসেন, বিএনপি নেতা আব্দুল আলিম ও তাজ উদ্দিন, শিরট্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডঃ নাফিউজ্জামান তালুকদার ডলার প্রমুখ।




















