বাংলাদেশ সকাল
বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইসলামাবাদে চলাচলের রাস্তা দখল : ভোগান্তি চরমে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি॥ ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে রাস্তা দখল করায় বিপাকে পড়লো শতাধিক পরিবারের লোকজন। চলাচল রাস্তা দখল করে বাউন্ডারী দেওয়ায় তাদের ভোগান্তি চরমে। এ বিষয়ে সমস্যার সমাধান পাচ্ছেনা ভুক্তভোগী পরিবারগুলো।

ইসলামাবাদে পূর্ব বোয়ালখালী এলাকার রাস্তার ওপর থেকে বাউন্ডারি অপসারণ করে যাতায়াত ব্যবস্থা করে দেওয়ার দাবী ক্ষতিগ্রস্তদের।

বিগত ২২শে জানুয়ারী এলাকাবাসীর পক্ষে এক যুবক বাদী হয়ে দু’জনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সূত্র মতে, কক্সবাজার-দোহাজারী নতুন রেল লাইনের পাশে (ইসলামাবাদ ইউনিয়ন অংশে) বোয়ালখালী এলাকায় বহুদিনের চলাচলের সরকারী রাস্তা ঘেরাবেড়া দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। ফলে এলাকার সাধারন জনগণের চলাচলের ব্যাঘাত ঘটছে। এলাকার স্থানীয় ইউপি সদস্যসহ মান্যগণ্যরা বহুবার বলার পরও কোন কাজ হয়নি।

ঈদগাঁও থানা পুলিশের এক এএসআই জানান, ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের বিষয়টা সত্য। উভয় পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছে।

এদিকে প্রভাবশালীদের কবল থেকে সরকারি রাস্তা দখলমুক্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টিও কামনা করেছেন এলাকাবাসী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে বাণিজ্যিক ভাবে লিলিয়াম ফুলের চাষ হচ্ছে 

সুনামগঞ্জে বিএনপি জামায়াতের হরতালের সমর্থনে মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র শহর, আটক ৪

সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কু’পিয়ে হ’ত্যা

দেবহাটায় দেশীয় অস্ত্রশস্ত্র সহ ভূমিদস্যুর প্রধান রুহুল আমিন সহ ১৬ জন পুলিশের হাতে আটক

যশোরে ষষ্ঠ শ্রেণির ছাত্র মুজাহিদ নিখোঁজ : হতাশ পরিবার

রায়পুরায় নৌকার প্রচার প্রচারণা তুঙ্গে উঠান বৈঠক

ঈদগাঁওতে চল্লিশ হাজার ইয়াবাসহ আটক ২ 

সিরাজগঞ্জে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানে মিল্লাত এমপি

গুরুদাসপুরে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মহিলাদের সামিল হওয়ার ডাক শওকতের