বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবগঠিত কমিটির যাত্রা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন : ঢাকার মোহাম্মদপুরের অবস্থিত ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে (ইআবি) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২১ফেব্রুয়ারী) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একঝাক মেধাবী রাজনৈতিক কর্মীদের বাছাই করার মাধ্যমে বীরমুক্তিযোদ্ধার সন্তান মোঃ ফয়সাল আহমেদ কে সভাপতি ও বীরমুক্তিযোদ্ধার সন্তান মোঃ শাহীন আল মামুন আজাদকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির ৯৭ (সাতানব্বই) সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এ্যাড মশিউর মালেক ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু।

উক্ত কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে কাজ করবেন বলেও প্রত্যাশা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আগামী ৯০দিনের মধ্যে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অনুমোদন শেষে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্তেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি কৃতজ্ঞতা জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধার সন্তান মোঃ ফয়সাল আহমেদ বলেন, ‘ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব যেভাবে নিষ্ঠার পালন করেছি, ঠিক তেমনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, পূর্বের ন্যায় কোন বাত্যয় হবে না। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল ফাযিল কামিল ও ডিগ্রী মাদ্রাসা গুলোতে মুক্তিযুদ্ধোর চেতনায় উজ্জীবিত করবো এটাই হবে আমার প্রথম কাজ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধার সন্তান মোঃ শাহীন আল মামুন আজাদ জানান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ লালনকারি অসংখ্য শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা আওয়ামী লীগ অথবা তার কোনো সহযোগী কিংবা অঙ্গ সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নন, তাদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান বঙ্গবন্ধুর নীতি-আদর্শের পক্ষে জনমত সোচ্চার রাখতে কাজ করবে এই কমিটি। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্ববিদ্যালয়ে ইমেজ সমুন্নত রাখার লক্ষ্যে এই কমিটির ভূমিকা অপরিসীম। মাঝে মধ্যেই ইস্যুভিত্তিক সেমিনার- আন্দোলন সংগ্রাম করবেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সঙ্গে পরিচিত করার কার্যক্রমও গ্রহণ করবে এই কমিটি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিশুকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩, আহত ৪

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলাবাসী

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শেরপুরে মন্দির কমিটির দুপক্ষের দ্বন্দ্ব: প্রতিমা ভাঙ্গার তথ্য গুজব! 

শৈলকুপা নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও বাড়ি ফেরার দাবীতে মানববন্ধন

চলাচলের রাস্তায় রেলওয়ের প্রতিবন্ধকতা; সীতাকুণ্ডে হাসপাতালে নিতে না পারায় গৃহবধূর মৃত্যু  

গঙ্গাচড়াবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউএনও মাহমুদ হাসান মৃধা

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে লিগ্যাল এইড এর বিভিন্ন কর্মসূচী পালন

দেবহাটায় পৃথক অভিযানে মন্দিরে মূর্তি চোর ও মাদকসহ গ্রেফতার ৬

পিরিজ কান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত