বাংলাদেশ সকাল
সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদকে সামনে রেখে ঈদগড়-ঈদগাঁও সড়কে পুলিশী টহল জোরদার দাবী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : আসন্ন ঈদকে সামনে রেখে আলোচিত ক্রাইম জোন খ্যাত ঈদগড় – ঈদগাঁও সড়কে অপহরণ ও ডাকাতি প্রতিরোধে পুলিশী টহল জোরদারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, বর্তমানে অরক্ষিত ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছড়া ঢালা ও হিমছড়ি ঢালায় নিরাপত্তার দায়িত্বে টহল পুলিশের কোন ডিউটি নেই। ঢালা এলাকায় বর্তমানে পুলিশ টহল না থাকায় যাত্রী সাধারণ যাতায়াতে শংকিত হয়ে পড়েছেন। কখন না কখন উল্লেখিত এলাকা গুলোতে ডাকাতি ও অপহরণ সংঘটিত হয় তার কোন ঠিক ঠিকানা নেই। বিগত কয়েক বছর ধরে এলাকাবাসী সশস্ত্র ডাকাত ও অপহরণ কারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। সড়কের দু’টি পয়েন্টে নিয়মিত পুলিশী টহল জোরদারের জন্য পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দা।

এ বিষয় ঈদগড়ের সচেতন ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, ঈদগড় -ঈদগাঁও সড়কের ঢালা এলাকায় পুলিশ টহল না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছে। আসন্ন ঈদ উপলক্ষ্যে ডাকাত ও অপহরণকারীরা যেকোন মুহুর্তে ডাকাতি, অপহরণ সংঘটিত করতে পারে। তাই পুলিশ প্রশাসনকে সড়কে টহল জোরদার করে এলাকাবাসীর জানমাল রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান তারা।

ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনির বলেন, ক্যাম্পে পুলিশ সদস্য কম, তাই ঢালা এলাকাতে নিয়মিত টহল দেওয়া সম্ভব হচ্ছেনা। তবে রাতে এলাকায় জননিরাপত্তায় পুলিশ টহল দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মদিন উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ 

ভালুকা উপজেলা আ.লীগের সা. সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ষড়যন্ত্রমূলক; মানববন্ধনে বক্তারা 

শেরপুর সীমান্তে হাতির আবাসস্থলের উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নাগরিক জীবন নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার স্বার্থে ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন

শাজাহানপুরে কাঁটাবাড়িয়ায় ট্রাকচাপায় মা ও ছেলে নিহত

ফুলপুরে ওয়ারিশান সম্পদের দাবিতে মানববন্ধন

মেহেরপুরে বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ফুলপুর প্রেসক্লাবে জরুরী সভায় সাংগঠনিক, বিজ্ঞাপন বৈষম্যসহ বিবিধ বিষয়ে আলোচনা

গুরুদাসপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ফিরোজসহ ১০৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা