বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগড়ে সেচ্ছাসেবী সংগঠনের সদস্য রুবেলের ওপর হামলায় মানববন্ধন ও সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: পাহাড়ী জনপদ ঈদগড়ে সৃজন সেচ্ছাসেবী সং গঠনের কার্যকরী সদস্য রুবেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে ঈদগড় বাজার চত্বরে এমন কর্মসূচির আয়োজন করেছেন এই সংগঠনের নেতৃবৃন্দসহ এ.এম.বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ।

জানা যায়, ২১ জুলাই মাগরিবের নামাজের পর ধর্ষণ সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাজার পরিচালনা কমিটির সঙ্গে জরুরি সভা চলাকালে ঐ হামলার ঘটনা ঘটে।

হামলা শিকার তারেকুল ইসলাম রুবেল জানান, ঐ সময় তিনি বাজারে উপস্থিত ছিলেন। জৈনক বাবুল নামের এক ব্যাক্তির ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে তাকে ডেকে নিয়ে গায়ে হাত তুলে ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

মানববন্ধনে বক্তারা এ হামলাকে পূর্বপরিকল্পিত আখ্যা দিয়ে ঐ হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই ধরনের আচরণ বাজার এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, সামাজিক সম্প্রীতির পরিপন্থী।

সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা কপিল উদ্দিন বাবলুকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানালেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ধানকাটা হার্বেষ্টার মেশিন ভাড়া নিয়ে যন্ত্রাংশ বিক্রির অভিযোগ; ক্ষতিপুরণ চাওয়ায় প্রাণনাশ ও মামলার হুমকি

হৃদয়ে বঙ্গবন্ধু, চেতনায় নজরুল: দুই বাংলার মিলন মেলায় কবি সাহিত্যিক 

বিটিভি’র জনপ্রিয় উপস্হাপক লিটা ও প্রকৌশলী জারিফ দম্পতির ঈদ রি-ইউনিয়ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী দিবস পালন

জমির দলিল না দেয়ায় শ্বশুরকে কুপিয়ে জখম জামাইয়ের

খাগড়াছড়িতে হত্যার মামলার রহস্য উদঘাটন আটক ১

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো তাজা প্রাণ

শাজাহানপুরে হোটেল ব্যবসায়ীকে অর্থদণ্ড ও উপ-নির্বাচনে আচরণ বিধি পালনে সর্তক করলেন সহকারী কমিশনার 

রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের “দূষণ দখলে কর্ণফুলী ও আমাদের করণীয়” 

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ২০