বাংলাদেশ সকাল
শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জমির দলিল না দেয়ায় শ্বশুরকে কুপিয়ে জখম জামাইয়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: জমির দলিল না দেয়ায় জামাতা মনির হাওলাদার শ্বশুর আয়জদ্দিন হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত শ্বশুরকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে দক্ষিণ গাজীপুর গ্রামে শুক্রবার দুপুরে।

জানা গেছে, উপজেলার কুকুয়া গ্রামের জামাতা মনির হাওলাদারকে শ্বশুর আয়জদ্দিন হাওলাদার দক্ষিণ গাজীপুর গ্রামে বসবাস করতে ১৫ শতাংশ জমি দেয়। গত এক বছর ধরে ওই জমিতে জামাতা ঘর তুলে বসবাস করে। গত সোমবার ওই জমির দলিল চায় জামাতা মনির। কিন্তু শ্বশুর আয়জদ্দিন হাওলাদার নেশাগ্রস্থ জামাতাকে জমি দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয় জামাতা মনির হাওলাদার। শুক্রবার দুপুরে এ নিয়ে শ্বশুরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় শ্বশুর আয়জদ্দিনকে জামাতা মনির কুপিয়ে গুরুতর জখম করে। আহত শ্বশুরকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শ্বশুর আয়জদ্দিন হাওলাদার বলেন, জামাতা মনিরকে বসবাস করতে ১৫ শতাংশ জমি দিয়েছি। ওই জমির দলিল চায় নেশাগ্রস্থ জামাতা। এতে রাজি না হওয়ায় আমাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

জামাতা মনির শ্বশুরকে মারধরের কথা স্বীকার করে বলেন, আমি অসুস্থ্য। আমাকে আমার শ্বশুরের লোকজন মারধর করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, আহত আয়জদ্দিনকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতে ধারালো অন্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

আমতলী থানার ওসি কাজ সাখাওয়াক হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় কিসামত ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় গৃহে বন্দী, বিপাকে শিক্ষার্থীরা

জগন্নাথপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২১’তম বৃত্তি বিতরণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতিসংঘে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুল্যুশন গৃহীত

শৈলকুপা থানায় হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৫

রাণীশংকৈলে পাচারকালে ট্রলিসহ ৮০ বস্তা সার জব্দ 

‘গণতন্ত্রের মানসপুত্র’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১’তম স্মৃতিবার্ষিকী ৫ ডিসেম্বর

দেবহাটার কুলিয়া ইউপি সদস্য ময়নার ইন্তেকাল, শোক প্রকাশ

ঋণ নয়, ক্ষতিপূরণ চাই: পাথরঘাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে প্রতীকী সভা

সৌদী আরবে নির্যাতনের শিকার শাল্লার রিনা আক্তারের দেশে ফেরার আকুতি