বাংলাদেশ সকাল
রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতি: ব্যবসায়ী তারেককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল লুট 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও॥ কক্সবাজারের ঈদগড়-বাইশারী সড়কে একজন টগবগে তরুণ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করেছে ডাকাত দল।

৫ আগস্ট (শনিবার) রাত আনুমানিক এগারটার দিকে ঈদগড়-বাইশারী সড়কের ছগিরাকাটাস্থ ব্যবাসায়ী তারেকুল ইসলামের বাড়ির রাস্তার সামনে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে।

ঈদগড়ে তরুণ ব্যবসায়ী তারেকুল ইসলামের পিতা স্থানীয় ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান বলেন, আমার ছেলে প্রতিদিনের ন্যায় ঈদগড়ে জেলা পরিষদ মার্কেটস্থ নিজস্ব দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে ডাকাতির শিকার হয়।

তিনি আরো জানান, তাঁর ছেলে ঈদগড়-বাইশারী সড়কে তথা তার বাড়ির ভিতরের রাস্তার সামনা সামনি পৌঁছলে হঠাৎ করে এক মুখোশ পরিহিত ব্যক্তি তারেকের ব্যহৃত মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে। তারেক মোটর সাইকেল নিয়ে দ্রুত চলে আসতে চাইলে অন্য ডাকাতরা তাকে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করে। পরবর্তীতে সে সড়কে পড়লে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র।

টাকার পরিমাণ এখনো সঠিক জানা যায়নি বলে জানিয়েছেন তারেকের পিতা সাবেক মেম্বার মনিরুজ্জামান।

 

জানা যায়,ব্যবসায়ী তারেককে কুপিয়ে ডাকাতি সময় বৃষ্টিপাত হচ্ছিল। যার ফলে এমনি সময়ে কেউ এগিয়ে আসতে পারেননি। কিন্তু পরে জানা জানি হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঈদগড় মেডিকেল,সেখান থেকে ঈদগাঁও মেডিকেলে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিড়িয়ে যায় ডাকাতির খবরটি।

বাজারের ব্যবসায়ীরা জানান,ব্যবসায়ী তারেকুল ইসলাম একজন মিষ্টি বাসী, নম্র ভদ্র ও অত্যন্ত মিশুক ছিলেন। তার আচার-আচারনে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা সন্তুষ্ট ছিল। এমন ঘটনায় খুবই মর্মাহত তারা। তদন্ত পূর্বক ন্যাক্কার জনক ঘটনায় জড়িতদের বিরুদ্বে দৃষ্টান্ত মুলক শাস্থির দাবী প্রশাসনের প্রতি। ব্যবসায়ী তারেক অনার্স-মাস্টার্সে গ্রেজুয়েশন সম্পন্ন এক শিক্ষিক তরুন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে সম্ভাব্য এমপি প্রার্থী ফিলিপের গণসংযোগ

সুনামগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

সাপাহারে গাজাবাসীর হরতালের সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত

মহসীন ফাতেমা সিদ্দিকী ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষনা : সভাপতি কায়সার, সম্পাদক তাইসির

যশোর জেলা বিএমএসএস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই : স্বরাষ্ট্র মন্ত্রী

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিনের  চির বিদায়, সাংবাদিক সংগঠনের শোক

ঝিকরগাছায় ৩ বছর ক্লাসে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তুলছেন শিক্ষক মাকছুদা !

কর্ণফুলীতে অবরোধে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

জগন্নাথপুর উপজেলা আ.লীগের উদ্যোগে কর্মীসভা