বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগড় সড়কে দু’যুবক অপহরণ: মুক্তিপণ দাবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ঈদগাঁও॥ ঈদগাঁও-ঈদগড় সড়কে সিএনজি থামিয়ে সড়কে ব‍্যারিকেড সৃষ্টি করে ২যুবককে অপহরণ করল দূর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার রাত ১০টার দিকে ঈদগড়-ঈদগাঁও সড়কের ভোমারিয়াঘোনা পয়েন্টের গর্জন বাগান এলাকায় ঘটেছে।

অপহরণের দুঘণ্টা পর রাত ১২টার দিকে দুই জনের কাছ থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করে পরিবারের কাছে। অপহৃতদের পরিবার সূত্র মতে,অপহরণকারী চক্রের সদস্যরা অপহৃতদের মোবাইল থেকে টাকার জন্য ফোন দিয়ে আসছে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেয়া হয়েছে।

অপহৃতরা হলো নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়ন তোফান আলী পাড়ার আবদুল গফুরের ছেলে আবু তাহের ও ছৈয়দুল হকের ছেলে রিফাত।

তাদের পরিবারের দাবি,শুক্রবার রাতে ঈদগাঁও বাজার থেকে সিএনজি যোগে আবু তাহের ও রিফাত বাড়ির উদ্দেশ্যে ফিরছিল।

ঈদগড়-ঈদগাঁও সড়কের ভোমারিয়া ঘোনার ঢালায় পৌঁছলে ডাকাতদল গাড়িটি গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা নাম পরিচয় শনাক্ত করে দুই যুবককে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়।

এ ঘটনায় পাহাড়ী এলাকার সাধারণ মানুষ চরম উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগী পরিবার।

ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি)র মতে, ডাকাতি ও অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। এলাকাটি ডাকাত কবলিত এবং খুবই ঝুঁকিপূর্ণ। অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ও জানান। রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত যুবকরা উদ্বার হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিএনপি’র মানববন্ধন

পাবনায় ডিবি’র অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মসিকের ১ লক্ষ ১৫ হাজার শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

তৈল জাতীয় উৎপাদনকারী হিসেবে রাণীংকৈলের তিন কৃষক জেলা পর্যায়ে সেরা 

পাইকগাছায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ফিলিস্তিনিদের জন্য রোযা রাখলেন রাণীনগরের বাবলু কনস্ট্রাকশনে কর্মরত ১শ শ্রমিক 

সাংবাদিক বাবু চৌধুরী’র শ্বশুর আব্বার ইন্তেকাল : বিএমএসএস’র শোক প্রকাশ

বাগমারার গোয়ালকান্দি তে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত 

কালীগঞ্জে পুকুর থেকে চা দোকানীর লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল