বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মসিকের ১ লক্ষ ১৫ হাজার শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২২ ১০:১০ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এডভোকেসি সভার আয়োজন করা হয়।

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে আগামী ৭ থেকে ১২ জানুয়ারি, ২০২৩ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৫ থেকে ১৬ বছর বয়সী ১ লক্ষ ১৫ হাজার শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন করানোর লক্ষ্যমাত্রা রয়েছে মসিকের। সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসমূহে ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

এডভোকেসি সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এবং অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। এ সভায় ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোঃ নজরুল ইসলাম, মসিকের মেডিকেল অফিসার ডা. আসমাউল ইসলাম রুম্পা, বিদ্যাময়ী সরকারী বলিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চান মিয়া, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও এনজিওর প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়া দিত তারা, ৫টি আগ্নেয়াস্ত্র’সহ বিপুল বুলেট উদ্ধার; গ্রেফতার ৭

রাণীনগর দিনব্যাপী কৈশোর মেলা অনুষ্ঠিত

রাণীশংকৈলে শ্যালো মেশিন চালু করতে গিয়ে দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামাইকায় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঈদ অগ্রিম ফ‍্যশান মেলা 

গ্রামে বসে মানুষ ডিজিটাল সেবা গ্রহণ করছে : পলক

ঈশ্বরদীতে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার 

রাণীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

শিক্ষাই দেশ ও জাতিকে বিশ্বের সামনে তুলে ধরতে সাহায্য করে, বললেন মন্ত্রী দিলীপ মন্ডল

শৈলকুপায় পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাংচুর

বাউফলে সাংবাদিক এম জাফরান হারুন’র গাড়ি পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ