বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে অর্ধবছরেও শেষ হচ্ছেনা বাজারের ড্রেনেজ নির্মাণ কাজ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর,ঈদগাঁও : দীর্ঘ অর্ধবছরেও শেষ হয়নি ঈদগাঁও বাজারের ড্রেনেজ নির্মাণ কার্যক্রম। তবে কাজ চলছে দ্রুত গতিতে। নির্মিত এ ড্রেন নিয়ে ব্যবসায়ীসহ বাজারবাসী চলাচলে চরম দুর্ভোগে পড়েছে। ভোগান্তির শেষ নেই দোকানদারদের। নির্মাণ কাজ শেষ না হওয়ায় অনেকের ব্যবসা-বাণিজ্য বন্ধের পথে। গাড়ি আনা-নেওয়াও করা যাচ্ছেনা। ব্যবসা-বাণিজ্য নিয়ে হতাশায় পড়েছেন বহুজন।

জানা যায়, বিগত ছয় মাস পূর্বে ঈদগাঁও বাজারের প্রধান সড়কে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল। দেড় মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা থাকলেও এখনো কাজ শেষ করা সম্ভব হয়নি। মহাসড়কের বাস স্টেশন থেকে শুরু হয়ে ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্ব পর্যন্ত বিস্তৃত বিদ্যমান ড্রেনেজ উন্নয়নের এ কার্যক্রম।

ঈদগাঁও বাজার কমিটির সাবেক প্রতিনিধি ছৈয়দ করিম জানান, বাজারে ড্রেনেজ ব্যবস্থা করায় ব্যবসায়ীসহ বাজারে আগত সকলে লাভবান হবে। ড্রেনের কাজ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানায়। কর্তৃপক্ষের প্রতি আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে ড্রেনের কাজ  যেন সমাপ্ত করা হয়। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারন জনগন উপকৃত হবে। একটু বৃষ্টি হলে বাজার এলাকা প্লাবিত হওয়া থেকে মুক্তি পাবে বাজারবাসী।

ব্যবসায়ী আমির হোসন জানান, ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রায় সময় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। দ্রুত ড্রেনের কাজ শেষ করার আহ্বান জানান।

দীর্ঘদিনের পুঞ্জিভূত পানি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে সাধারণ মানুষ ও পথচারীদের ভোগান্তির শেষ নেই। অতিসত্বর নালার কাজ শেষ করে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বহু পথচারী।

সোমবার সকালে বাজারে ড্রেনেজ কার্যক্রম  সরজমিনের পরিদর্শন করে দেখা যায়, বাজারে দক্ষিণ পাশ এলাকায় ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সামনে ড্রেনের জন্য গর্ত করায় ক্রেতা-বিক্রেতা আসা যাওয়ার লক্ষে দোকানদারেরা সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করতেও চোখে পড়ে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটার নিপাত যাক : বিক্ষোভ সমাবেশে জেএসএফ বাংলাদেশ ও জাগপা যুক্তরাষ্ট্র

‘অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট’ ও সাবেক রাষ্ট্রদূত ড.তোজাম্মেল টনি হক আর নেই : বিভিন্ন মহলের শোক

শেরপুরে সাইনবোর্ডে ভেসে উঠলো বাংলাদেশ ছাত্রলীগ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ  

নাটোরে গাঁজা সহ দুই নারী গ্রেফতার

সীতাকুন্ডে শিল্পপতিকে সামাজিকবাবে হেয় করার প্রতিবাদে সভা ও শনিবারে মানববন্ধন

রাণীশংকৈলে কবরস্থান থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেলো ৬টি কঙ্কাল 

সিংড়ায় মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে : পলক