বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে গরু চোর সিন্ডিকেটের সদস্য আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও॥ ঈদগাঁও থেকে গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে পুলিশ। ২০শে আগষ্ট গভীর রাতে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকা থেকে তাকে কে আটক করা হয়েছে।

জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের নির্দেশে এএসআই রাসেলের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুসহ গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে বর্নিত এলাকা থেকে আটক করে । আটকৃ গরু চোর সিন্ডিকেটের সদস্য শহিদুল্লাহ বাবারড্যাম ছাতি পাড়া এলাকার কালা মিয়ার ছেলে। তাকে পুলিশ আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা দ্রুত পালিয়ে যায়। ছাতি পাড়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলভী রশিদ আহমদের বাড়ি থেকে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল।

শিক্ষক রশিদ আহমদ জানান, সাপ্তাহের ব্যবধান তাদের বাড়ি থেকে আরও একটি গরু চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ও থানায় অভিযোগ এবং ডায়েরী করা হয়েছিল । এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আটকৃত শহিদুল্লাহ জানায়, একটি সিন্ডিকেটের হয়ে তারা কাজ করছে। তার সাথে একই এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে এনায়েত উল্লাহ এবং জালালাবাদ পুর্ব লরাবাক এলাকার বোরহান উদ্দিন ছিল।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে । অন্যান্য আসামী ও জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসী গরু চোর সিন্ডিকেটের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় স্থানীয় উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর ও সরকারি বিভাগের যৌথ সভা 

চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

আমতলীতে স্থানীয় সরকার দিবস উদযাপন

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নতুন কার্যকরী কমিটি গঠিত: কাজল সভাপতি, সাগর সাধারণ সম্পাদক 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রাণীশংকৈলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময়

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ড. ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ইফতারী ২১ রমজান

আশাশুনিতে কাকীকে দা দিয়ে কোপ, লোহার রড দিয়ে হাড় ভাঙার অভিযোগ; গরু লুটের মিথ্যা নিউজ করে মামলা থেকে বাঁচার চেষ্টা