বাংলাদেশ সকাল
বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে ঝাঁকজমক পূর্ণ পরিবেশ জন্মাষ্টমী উৎসব পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওতে বনাঢ্য পরিবেশে উদযাপিত হলো শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ২০২৩। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ।

এ উপলক্ষে বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে নানান কর্মসূচি। ঈদগাঁও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এসবের আয়োজন করে।

বুধবার (৬ সেপ্টেম্বর) উৎসব উপলক্ষে সকালে ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অন্য কর্মসূচির মধ্যে ছিলো- আলোচনা সভা, প্রসাদ বিতরণ, প্রতিযোগিতা, গীতা পাঠ, ধর্মীয় ভক্তিমূলক গান, কুইজ, ভাগবতীয় আলোচনা ও শ্রীকৃষ্ণ পূজা।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কান্তি দে-র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কক্সবাজার জেলা সংসদের উপদেষ্টা জগদীশ শর্মা।

ধর্মীয় আলোচক ছিলেন রাধা দামোদর মন্দির ইসকনের (বান্দরবান- কক্সবাজার) অধ্যক্ষ শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। মঙ্গল প্রদীপ প্রজ্জলক ছিলেন জেলা ব্রাহ্মণ সংসদের উপদেষ্টা কমলেন্দু আচার্য। উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল আচার্য।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদ সভাপতি উত্তম রায় পুলক, সিনিয়র সহ-সভাপতি বাবুল কান্তি দে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি জেলার সাবেক সভাপতি মাস্টার রাজন আচার্য, ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রত, জেলা গীতা শিক্ষা কমিটির অর্থ সম্পাদক মাস্টার সমীর রুদ্র,কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার মল্লিক ও অর্থ সম্পাদক লিটন কান্তি দে।

ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কান্তি দে-র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপম আচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ সম্পাদক অপূর্ব ধর। এতে স্থানীয় জন্মাষ্টমী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের খুন !

সুনামগঞ্জে বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি; প্রতিবাদে মানববন্ধন

কর্ণফুলীতে যুবকের হাত বিছিন্ন : দু’সহোদর ১দিনের রিমান্ডে

আমতলীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে -প্রধান উপদেষ্টা 

ঈদগাঁওতে বাড়ী নির্মাণ কাজে বাধা, চাঁদা দাবী ও হুমকির অভিযোগ 

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সাথে প্রধানমন্ত্রী, নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহ -১ আসনে নৌকার প্রার্থীসহ আওয়ালীগের ৪ নেতার বিরুদ্ধে ইসির মামলা

সীতাকুণ্ডের কুমিরায় চারদিন পর শিশু সুলতানের লাশ উদ্ধার