বাংলাদেশ সকাল
রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে পরিত্যক্ত বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ

 

ঈদগাঁও ( কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও থেকে ৬৭ পিছ গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৪ ঘটিকায় ইউনিয়নের ভোমরিয়া ঘোনার সাতরারা ঘোনা এলাকায় সড়কে নদীর পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান জানান, গোলা বারুদগুলো গত ৫ আগষ্ট থানা থেকে লুট হওয়া গোলা-বারুদ হতে পারে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলা পুলিশ সুপার রহমত উল্লার নির্দেশনা পেলে মামলা দায়ের করা হবে। অভিযানে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন।

থানার অফিসার ইনচার্জ আরো বলেন, জনগণের সহযোগিতা পেলে অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। মেম্বার আব্দুল হাকিম বলেন, অপরাধীদেরকে গ্রেফতার করতে চাইলে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত