বাংলাদেশ সকাল
রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে রেলক্রসিংয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও :

ঈদগাঁও মাইজপাড়া ও জালালাবদের বটতলী পাড়ার মাঝামাঝি রেললাইনের ক্রসিংয়ে কাটা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঈদগাঁও টু চৌফলদন্ডী সড়কের মাইজপাড়া-বটতলীপাড়া পয়েন্টের রেল লাইনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

জানা গেছে, রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের রেল ক্রসিং অতিক্রম করার সময় চট্রগ্রাম-কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে পড়ে ঐ ব্যক্তি মারা যান। নিহত ব্যক্তি ঈদগাঁও থেকে মোটরসাইকেল যোগে কক্সবাজার যাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

ক্রসিংয়ে দ্বায়িত্বরত গার্ডম্যানের গাফিলতির কারণে উক্ত দুর্ঘটনা ঘটে বলে জানান কয়েক জন প্রত্যক্ষদর্শী। তাদের মতে,রেল উক্তস্থানে আসার পুর্ব থেকে গেইটম্যান ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনা ঘটার সাথে সাথে তিনি পালিয়ে যান বলেও নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা। মুলত গেইটম্যান চলন্ত রেলটি ক্রসিংয়ে পৌঁছার পুর্বে সিগনাল প্রতিবন্ধক বাঁশটি দিলে হয়তো দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যেত বলেও তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ সদর উপজেলার এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেনের যোগদান 

১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদে বেকার নারী-পুরুষকে ইন্টারনেটে আয়ের প্রশিক্ষণ

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; উভয় চালক নি’হত

নদীভাঙন পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল পানিশ্বরে এনসিপি নেতৃবৃন্দ

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি বদিউজ্জামান, সম্পাদক সবুজ

ঠাকুরগাঁও‌য়ের পু‌লিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পেলেন পি‌পিএম পদক

দেবহাটায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সীতাকুণ্ডে লোকনাথ মন্দিরের সেবায়েতের রহস্যজনক মৃত্যু 

কর্ণফুলীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১লাখ গাছের চারা রোপণের উদ্যোগ