বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে হচ্ছেনা ক্ষুদ্র কুটিরশিল্প ও বস্ত্র মেলা -ঘোষণা আয়োজক কমিটির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও :

আয়োজক কমিটির নেতৃবৃন্দ এসে স্বয়ং ঘোষণা দিয়েছেন মেলা হবেনা। বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ, মেহেরঘোনাবাসী, সাংবাদিকদের ব্যাপক তৎপরতার কারণে স্থানীয় রশিদ আহমদ কলেজ সংলগ্ন মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্পের মেলা করবেনা বলে জানিয়ে দিয়েছেন মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব।

তারা বলেন, বৃহত্তর ঈদগাঁওর সব মানুষ চাইলে ও যদি ওলামা পরিষদ না চান তবে এ মেলা হবে না। ২৪শে জানুয়ারি বাদে জুমা ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে মেলা না করার ঘোষণা দেন মেলা কমিটির চেয়ারম্যান সেলিম মাহমুদ ও মহাসচিব আব্দু শুক্কুর। পূর্বে ওলামা পরিষদের উপদেষ্টা হাফেজ কামাল আহমদ কয়েক দফে সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের সাথে কথা বলেন। তিনি ওলামা পরিষদ, স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আবেগ ও অনুভূতির প্রতি সম্মান জানিয়ে মেলার আয়োজন করা হবে না বলে আলেমদের আশ্বস্ত করেন।

বৈঠকে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও উলামা পরিষদের উপদেষ্ট হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, আলেমেদ্বীন হাফেজ কামাল আহমদ, রাজনৈতিক নেতা শহীদ উল্লাহ মিয়াজী, উলামা পরিষদের হাফেজ মাওলানা আমিনুর রশিদ, মেহেরঘোনার মেম্বার গিয়াস উদ্দিন বাহার সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।

মেলা আয়োজকদের এ ঘোষণায় এক রুদ্ধশ্বাস অবস্থা থেকে স্বস্তির নিঃশ্বাস লাভ করেন বৃহত্তর ঈদগাঁওর সর্বস্তরের জনগণ।

ওলামা পরিষদ নেতা আমিনুর রশিদ জানালেন, শুক্রবার জুমার নামাজের পর অসংখ্য লোক জনের সামনে মেলা হবেনা বলে জানিয়ে দিলেন মেলা কমিটির চেয়ারম্যান ও মহাসচিব।

উল্লেখ্য, কলেজের মাঠে মেলা বন্ধে বেশ কদিন ধরে বিক্ষোভাহ মানববন্ধন অব্যাহত ছিলো ও জেলা প্রশাসক বরাবরে আবেদনও প্রদান করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা !

বরগুনায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ব্যবসায়ীর উপর প্রকাশ্যে হামলা; দোকানপাট বন্ধ 

বর্ষায় বাঁধ ভাঙায় হাজার বিঘা কৃষি জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মাদ্রাসার শিক্ষকের

কাশিয়ানী প্রেসক্লাবের নবাগত সদস্য হলেন যারা

ঈদগাঁওতে এসএসসি পরীক্ষার্থীদেরকে পানি ও কেক দিলেন ছাত্রলীগ

ফুলপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

কোটচাঁদপুরে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত  

বিএমএসএস এর উখিয়া উপজেলা কমিটির সভাপতি আয়াজ রবি সা. সম্পাদক কামরুন তানিয়া

গোপালপুর আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৪