বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওর কালিরছড়ায় ২শ একর জমিতে চাষাবাদ ব্যাহতের আশংকা : হতাশ কৃষক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর॥ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায় অনাবৃষ্টি ও ব্যাপকহারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদী হতে পানি না উঠার কারনে ২শ একর জমির বোরো মৌসুমের চাষাবাদ ব্যাহতের আশংকা প্রকাশ করেন স্থানীয়রা।

দেখা যায়, কালিরছড়া পুর্বের বিল,ভুতিয়ার বিল এবং পশ্চিমের বিল এখনো পানিহীন অবস্থায় পড়ে রয়েছে। চাষাবাদের কোন লক্ষন দেখা যাচ্ছেনা। বাঁধের পানি উঠতে এখনো জমির লেভেল থেকে তিন ফিট নীচে। ধানের চারার বয়স একমাস পেরিয়ে গেছে। স্থানীয় অসহায় কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ।

স্থানীয় মেম্বারের মতে, বৃষ্টি কম ও উজানে ডজনাধিকটির মত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদী হতে পানি না উঠার কারনে এ অচলাবস্থার সৃষ্টি হয়। তবে ডিপ টিউবয়েল দিয়ে চাষাবাদ করার সক্ষমতা রয়েছে।

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির মতে, পানির মেশিন ও ডিপ টিউবয়েল দিয়ে চাষাবাদ তবে সেটা সাময়িক সমাধান। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কালিরছড়া নদীতে একটি রাবার ড্যাম স্থাপন করা অতীব জরুরী।

স্থানীয় কৃষি কর্মকর্তার মতে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে কোন জমি অনাবাদি না থাকে। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে একটা দীর্ঘস্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে মডেল মসজিদে ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগ

রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার অস্ত্র সরবরাহকারী মূলহোতাসহ গ্রেফতার ৩

চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত 

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

কাশিয়ানীতে মটর সাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায় নিহত

যশোর সামাজিক বন বিভাগের গাছ সুরক্ষা কর্মসূচি উদ্বোধন 

অসুস্থ বাবার জমি ‘হেবা (উপহার)’ দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন

পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের নানা আয়োজন

সীতাকুণ্ডে আইনশৃংখলা বিষয়ক মাসিক সভায় ইউএনও : সন্ত্রাসী চাঁদাবাজী ও মাদককারবারীদের ছাড় নয়