বাংলাদেশ সকাল
সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁও খালে নিখোঁজ আরমান দুইদিনেও উদ্ধার হয়নি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ কক্সবাজারের ঈদগাঁও খালে পানিতে ডুবে নিখোঁজ দুই সন্তানের জনকের খোঁজ মিলেনি। উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া রাজঘাট সংলগ্ন ঈদগাঁও খালে ঐ যুবক নিখোঁজ হন ২ সেপ্টেম্বর সন্ধ্যায়।

নিখোঁজ মোহাম্মদ আরমান একই উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনার ছাবের আহমদের ছেলে।

নিখোঁজের শশুর সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে শশুর বাড়িতে ফেরার সময় ঈদগাঁও খাল পারাপার করছিল তার জামাতা আরমান। অন্যদিনের তুলনায় এদিন খালে পাহাড়ি ঢলের স্রোত বেশি ছিল। তা সত্ত্বেও আরমান তার সাথে থাকা দুইজনসহ খাল পার হতে চেষ্টা করে। ঐ দুইজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার মেয়ের স্বামী আরমান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,তারা এক সাথে কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। খাল পার হবার সময়ও তারা একই সাথে ছিল। আমরা সাঁতার কেটে খালের ওপারে আসার পর আরমানকে দেখতে না পেয়ে আশপাশের মানুষ ডাকাডাকি করেও সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ পাওয়া যায়নি।

রামু ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন, ঈদগাঁও খালে ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর আমরা ঘটনাস্থলে আসি।
কিন্তু ঘটনার সময় রাতে অন্ধকার ও নদীর স্রোত বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। পরদিন রবিবার সকাল থেকে ডুবুরি দলের সদস্যরা দিনব্যাপী উদ্ধার কার্যক্রম চালালেও তার খোঁজ পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এহসানুল হক। প্রথম দিন ঈদগাঁও থানার এএসআই আব্দুর রশিদ ও দ্বিতীয় দিন এস আই শফিকের নেতৃত্বে পুলিশের টিম ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।

একইদিন রাত ৯ টায়ও নিখোঁজ যুবকের খোঁজ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতার 

আ.লীগ আমলে দেশের সার্বিক উন্নতি জনগণের মাঝে তুলে ধরতে আহবান প্রধানমন্ত্রীর 

উন্নয়ন ও পরিষেবা এগিয়ে নিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর কুসুম জি পি প্রধান মাসকিনা মমতাজ 

দেবহাটায় শীতার্ত অসহায় মানুষদেরকে ইউএনওর শীতবস্ত্র বিতরণ

গঙ্গাচড়ায় মহান বিজয় দিবসে হরিজন সম্প্রদায়ের শ্রদ্ধাঞ্জলি প্রদান

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা : সভাপতি ডা. জাফর মাহমুদ, নিজাম উদ্দিন সম্পাদক

গোমাতলীতে আশ্রয় কেন্দ্র অবস্থিত লোক জনের মাঝে শুকনা খাবার বিতরন 

বড়াইগ্রামে জেলা জাতীয় যুব জোটের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

আমতলী উপজেলা নিবার্হী অফিসারের বদলীর আদেশ প্রত্যাহার দাবীতে মানববন্ধন