বাংলাদেশ সকাল
সোমবার , ১ মে ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম বদলগাছী, নওগাঁ প্রতিনিধি॥ সারা দেশের ন‍্যায় নওগাঁর বদলগাছীতে গৃহনির্মাণ শ্রমিক ও কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার থেকে বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি বদলগাছী চারমাথা হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার সর্বস্তরের শ্রমিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব আবুল কলাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় এমপি মোহদ্বয়ের প্রতিনিধি সাবেক চেয়ারম্যান আঃ সালাম মন্ডল,অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাহাড় পুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বদলগাছী থানা ইনচার্জ ওসি অফিসার আতিয়ার রহমান , বাবুর সহ প্রমুখ। মহান মে দিবস বিশ্বের সকল শ্রমিক শ্রেণির সংগ্রামী দিন,অধিকার আদায়ের দিন, রাজপথে রক্ত দেবার দিন। ১৩৭ বছর আগে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে ১০ শ্রমিকের আত্নত্যাগের মধ্যমে এই মহান মে দিবস প্রতিষ্ঠা পায়।সেই থেকে বিশ্বব্যাপী স্লোগান উঠে এসেছে দুনিয়ার মজদুর এক হও এক হও।সেই ঘটনায় রচিত হয় -১৮৮৬ পহেলা মে, শিকাগোর হে মার্কেটে, শ্রমিকের তাজা খুনের লাল হল রাজপথ,প্রথম শহীদ হন মজুর,,,,, লাল সালাম। বাংলাদেশ সহ বিশ্বের শ্রমিকদের প্রসন মুক্তির সংগ্রামের শপথ নেওয়ার স্মারক দিবস আজ।সেইদিনের আন্দোলনের মূল আবেদন ছিল সপ্তাহে একদিন ছুটি, দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও ন্যায্য মজুরি। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে মে দিবস পালিত হয়ে আসছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে-বাংলাদেশের শ্রমিকরা সেই মে দিবসের মুল চেতনায় সকল সুযোগ -সুবিধা ভোগ করতে পারছেন কী-না । এখানে শ্রমিকদের কোথাও কোথাও ৮ ঘন্টার ও বেশি কাজ করতে হয়। এছাড়াও পুরুষের সাথে হাত মিলিয়ে পরিশ্রম করেন নারীরাও।

উক্ত আলোচনা সভায় বিভিন্ন পেশার শ্রমিক সহ ,বদলগাছী গৃহ শ্রমিক ও ইউনিয়নের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটায় বজ্রপাতে এক নারী ও কৃষকের মৃত্যু!

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্মরণে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে বিশাল সংবর্ধনায় সিক্ত হলেন এমপি এ্যাড. মুক্তি

বাঁশখালীতে (চক্ষু) ভিশন সেন্টার ও দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ-জাপাসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

শরীয়তপুরে শিশু অপহরন, মুক্তিপন না পেয়ে হত্যা; আটক -৪

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ

যা করে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন অস্কারজয়ী অভিনেতা শন পেন 

নরসিংদী সাপের কামড়ে তাহিরপুরের যুবক নিহত