বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (৩১অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরদী রেলওয়ে বাজারের রিক্সা সমিতি মার্কেটের ফলের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাবনা সদর থানার কাশিপুর গ্ৰামের মৃত মুক্তার হোসেনের ছেলে আলামিন ওরফে মুন্না (৩২) ও পাবনার সুজানগর খাঁড়পাড়া গ্ৰামের আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন শামীম (২৯)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল (ঈশ্বরদী) এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, মুন্না ও শামীম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করতো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী রেলওয়ে বাজারের রিক্সা সমিতি মার্কেটের সামনে স্কুটি মোটরসাইকেলের সিটে বসা অবস্থায় তল্লাশি করলে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পরে তাদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ডুমুরিয়ায় দুই শিশু সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা!

কুড়িগ্রাম পুলিশ সুপারের ব্যাতিক্রমী উদ্যোগে ভাইবোনের দীর্ঘ ১৫ বছরের বিরোধের অবসান

রাণীশংকৈলের রাজবাড়ীগুলো পর্য়ায়ক্রমে সংস্কার করা হবে -মহাপরিচালক সাবিনা আলম 

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মাদ্রাসার শিক্ষকের

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার সহ আটক ১

কালীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে এসে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৬

কােরআন অবমাননার প্রতিবাদে গাংনীতে ঈমামদের বিক্ষােভ 

আমতলীতে তিন কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

গভীর রাতে আমতলীর ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি